× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিতর্কে জোকোভিচের বাবা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৫:১৪ পিএম

বিতর্কে জোকোভিচের বাবা

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম আসরের ফাইনালে নাম লিখেছেন নোভাক জোকোভিচ। আরও একটি মেজর ট্রফি থেকে মাত্র এক জয় দূরে সার্বিয়ান এ সুপারস্টার। কিন্তু তার খুশির দিনে বিতর্কে জড়িয়ে পড়েছেন তার বাবা। অস্ট্রেলিয়ান ওপেন চলাকালে ইউরোপে একরকম ‘নিষিদ্ধ’ রাশিয়ার পতাকা নিয়ে মিছিল করেছেন জোকোভিচের বাবা সারদান জোকোভিচ। সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।

এজন্য খেসারত দিতে হতে পারে জোকোভিচকে। কড়া শাস্তির মুখে পড়তে পারেন সাবেক এ নাম্বার ওয়ান। এমন আশঙ্কাই করছেন ভক্তরা।

শেষ আটে আন্দ্রে রুবলেভের বিপক্ষে জোকোভিচের জেতার পরই ঘটেছে এ ঘটনা। রুবলেভ রাশিয়ার খেলোয়াড়। কিন্তু ইউক্রেনে হামলার কারণে অজি ওপেনে নির্বাসিত রাশিয়া ও বেলারুশ। এ দুই দেশের টেনিস খেলোয়াড়রা কোনো দেশের প্রতিনিধিত্ব করছেন না। তাদের নামের পাশে শোভা পাচ্ছে না জাতীয় পতাকা। রুবলেভকে হারিয়ে জোকোভিচ সেমিফাইনালে ওঠার পরে রড লেভার অ্যারেনার বাইরে সারদানকে দেখা গিয়েছে পুতিনের সমর্থনে স্লোগান দিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা