× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন ভূমিকায় লারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৫:১১ পিএম

নতুন ভূমিকায় লারা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর দীর্ঘদিন পর কোচিংয়ে নাম লেখান ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। গত বছর আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান। এর সঙ্গে সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ দলের পারফরম্যান্স মেন্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রায়ান লারা। গত পরশু লারাকে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজ বোর্ডের অধীনে জাতীয় দল ও একাডেমির সঙ্গে কাজ করবেন লারা। ক্রিকেটারদের জন্য কৌশলগত পরামর্শ ও পরিকল্পনা সাজাবেন।

বেশ কিছুদিন ধরে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন ব্রায়ান লারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ভরাডুবির কারণ পর্যালোচনায় গঠিত প্যানেলেও ছিলেন। দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত লারা বলেন, ‘খেলোয়াড়দের সঙ্গে সময় কাটানোর পর মনে হয়েছে তাদের মানসিক দৃষ্টিভঙ্গি ও কৌশলগুলো উন্নত করতে সাহায্য করতে পারি।’

জিম্বাবুয়ে সফর দিয়ে শুরু হবে জাতীয় দলে লারার নতুন দায়িত্ব। সফরে দুটি টেস্ট খেলবে ক্রেইগ ব্রাফেটের দল। এর আগেই দায়িত্ব নিয়েই উত্তরসূরিদের সঙ্গে যোগ দিয়েছেন লারা। দলের প্রস্তুতিতে সহায়তা করবেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা