× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের বিপক্ষে কিউইদের দাপুটে জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৫:০৩ পিএম

ভারতের বিপক্ষে কিউইদের দাপুটে জয়

ভিত্তিটা ভারতের বিপক্ষে যুৎসই করার পর বল হাতেও দাপট দেখিয়েছে নিউজিল্যান্ড। সীমিত ওভারের ক্রিকেটে দাপুটে ভারতকে ১৭৭ রানের লক্ষ্য ছুড়ে ঘুর্ণি দেখিয়েছেন নেতৃত্বে আসা মিচেল স্যান্টনার। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে ২১ রানের জয় তুলেছে সফরকারী কিউই দল।

রাচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে পাওয়া জয়টি ভারতের মাটিতে এবারের সফরের প্রথম জয়। এরআগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটিতেই হেরেছিল ব্লাক ক্যাপস দল। ভারতের হয়ে টস জিতে কিউইদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান হার্দিক পাণ্ডিয়া। ঝড়ো শুরুতে ৪ ওভারে ৪০ রান তুলে ফেলেছিলেন দুই ওপেনার।

ওয়াশিংটন সুন্দরের বলে যাদবকে ক্যাচ দেওয়ার আগে ৩৫ রান করেন ফিন অ্যালেন, ২৩ বলের ইনিংস সাজান ৪ চার ও দুই ছক্কায়। ওপেনিংয়ে নামা ডেভন কনওয়ে খেলেন ৩৫ বলে ৫২ রানের ইনিংস। তিনে নেমে মার্ক চ্যাম্পম্যান শূন্য রানে ফেরার পর বেশি সময় থাকেননি গ্লেন ফিলিপস। চতুর্থ ব্যাটার হিসেবে উইকেটে আসা ড্যারিল মিচেল দুইশ ছুইছুই স্ট্রাইক রেটে দলকে শেষ পর্যন্ত এনে দেন বড় সংগ্রহ। ৩০ বলের ইনিংস ৫ ছক্কা ও তিন চারে আনেন ৫৯ রান। ৬ উইকেট হারানো দলও পায় ১৭৬ রানের সংগ্রহ। 

বড় লক্ষ্যও শুভমন গিল, ইশান কিষান, সুর্যকুমার যাদবদের নিয়ে গড়া দল পেরিয়ে যেতে পারত। তবে ১৫ রানের মাঝে টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দল। দুই অঙ্ক ছুতে পারেননি শুরুর দিকে নামা গিল, কিশান ও ত্রিপাঠি। চারে নেমে স্বভাবজাত মারমুখি ব্যাটিং করলেও যাদবকে থামতে হয়েছে চতুর্থ উইকেট হিসেবে। সোদির বলে ফেরার আগে ৩৪ বলে ৬ চার ও দুই ছক্কায় দ্য থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত যাদব আনেন ৪৭ রান। মাঝের দিকে ওয়াশিংটন সুন্দরের ২৮ বলের ঝড়ো ফিফটিতে আশা দেখলেও মিডল ও টপ অর্ডারের ব্যর্থতায় তা ভঙ্গ হয়। 

বল হাতে চার ওভার হাত ঘুরিয়ে এক মেডেন সহ ১১ রান খরচায় দুটি উইকেট নেন স্যান্টনার। মিচেল ব্রাসওয়েল ও লকি ফার্গুইসনও নেন দুটি করে উইকেট। ইশ সোদি খরুচে থাকলেও ফেরান ত্রাস হয়ে ওঠা যাদবকে। ৯ উইকেট হারানো ভারত শেষ পর্যন্ত থামে ১৫৫ রানে। ম্যাচের সেরা হয়েছেন কিউই ব্যাটার ড্যারিল মিচেল।

আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে নামবে দুদল। লক্ষ্ণৌয়ে ২০ ওভারের খেলাটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। সিরিজের এবং সফরের শেষ ম্যাচ এক ফেব্রুয়ারি, আহমেদাবাদে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা