× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপে মেসির রাগের নেপথ্যে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩ ২১:২৯ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩ ২১:৪০ পিএম

বিশ্বকাপে মেসির রাগের নেপথ্যে

লিওনেল মেসিকে সাধারণত উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় না। প্রতিপক্ষ খেলোয়াড়, রেফারি কিংবা কোচ, মাঠের বিতর্কে আর্জেন্টাইন মহাতারকাকে সব সময়ই এড়িয়ে যেতেই দেখা যায়। কিন্তু কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের কার্ডময় ম্যাচে ব্যতিক্রম ছিলেন। নেদারল্যান্ডসের কোচ লুই ফন গালকে কথা শোনানোর পর কানে হাত দিয়ে গোলের ইঙ্গিতপূর্ণ উদযাপনেও মেতেছিলেন। কিন্তু ঠিক কী কারণে রেগে ছিলেন মেসি, শিরোপা সমাধান হওয়ার ৪৮ দিন পর নেপথ্যের কারণ শুনিয়েছেন সাবেক আর্জেন্টাইন হুয়ান রোমান রিকুয়েলমে।

মেসির সাবেক সতীর্থ বলেছেন, ‘ডাচ কোচ এমন কথা বলেছিলেন যেটা তার উচিত হয়নি। ফুটবলে এ ধরনের জিনিস হওয়া একেবারেই উচিত নয়। মেসিকে কোনোভাবেই রাগানোর দরকার ছিল না। ওকে বরং জড়িয়ে ধরে প্রশংসা করা উচিত ছিল, যাতে কিছুটা হলেও আবেগপ্রবণ হয়ে ওঠে ওর মন।’

সেমির পথে ডাচদের বাধা হয়ে ছিল আর্জেন্টিনা। দুর্দান্ত ফর্মে থাকা মেসিকে নিয়েই পরিকল্পনা চলছিল প্রতিপক্ষের। নেদারল্যান্ডস কোচও কোনো রাগঢাক না রেখে বলেছিলেন মেসিকে আটকানোর মন্ত্র তার জানা। কিন্তু সেই মন্ত্র মাঠে কাজ করেনি, বরং তেতে যাওয়া মেসি পেনাল্টি থেকে এনে দিয়েছিলেন গোল। যদিও ম্যাচটির ফল হয়েছিল টাইব্রেকারে। 

রিকুয়েলমের মতে মেসিকে তাতিয়ে ভুল করেছিলেন ফন গাল, ‘বিশ্বের সেরা তারকা যদি রেগে যায় তাহলে তাকে হারানো অসম্ভব হয়ে পড়ে। ম্যাচের আগে মেসিকে নিয়ে যা বলেছিলেন তাতে মেসির সুবিধা হয়েছিল। মেসির সুবিধা হচ্ছে, সে রেগে গেলেও তাকে কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করা কঠিন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা