× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেনাল্টি নিয়মে আসছে বড় পরিবর্তন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩ ২১:২৪ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩ ২১:৪৭ পিএম

পেনাল্টি নিয়মে আসছে বড় পরিবর্তন

কোপা আমেরিকার সেমিফাইনালের পর কাতারে বিশ্বকাপের ফাইনাল—টাইব্রেকারে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ খেলেছিলেন মাইন্ড গেম। পেনাল্টি নিতে আসা প্রতিপক্ষের খেলোয়াড় যখন ডি-বক্সে এসেছে তখন তাকে নানা ভাবে বিরক্ত করে মনোযোগ কাড়ার চেষ্টা করতেন। কোপার পর বিশ্বকাপেও সফল হয়েছিলেন। কিন্তু পেনাল্টি নিয়ে আসতে চলা নতুন নিয়মের ফাঁদে পড়ে যাবেন এমি। 

শুধু আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাই নন, পেনাল্টির সময় খেলোয়াড়দের যেন বিরক্ত করার মতো কোনো কাজ কেউ করতে না পারে সেজন্য একটি নতুন নিয়ম আনতে চলছে ফুটবলের নিয়ম প্রণেতা সংস্থা আইএফএবি। লন্ডনে মার্চে আসছে এজিএমে অন্যান্য সব বিষয়ের সঙ্গে গোলরক্ষকদের বিষয়টিও তুলবে তারা এবং বর্তমানের নিয়মটিও খতিয়ে দেখবে।

এজিএমে অন্যতম বিষয় হিসেবে আছে পেনাল্টি, বিশেষ করে গোলরক্ষকের স্পোর্টসম্যানশিপ। ইংলিশ দৈনিক দ্য সানের প্রতিবেদন জানিয়েছে, আইএফএবি বিশ্বাস করে পেনাল্টি নেওয়ার সময় ওই তারকাকে গোলরক্ষক কোনোভাবে ‘অন্যায্য বিরক্ত’ করতে পারবে না। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মৌসুম থেকেই আসবে নতুন নিয়ম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা