× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি সিরিজ নিয়ে চিন্তিত হার্দিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩ ১৩:৫৬ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩ ১৪:১৫ পিএম

ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া

ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ শেষে এবার টি-টোয়েন্টি ক্রিকেটের লড়াই। ভারত ও নিউজিল্যান্ডের ওই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুক্রবার (২৭ জানুয়ারি) রাঁচির ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।

এক দিনের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে ভারত।

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত টি-টোয়েন্টিতে পাচ্ছে না রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, জসপ্রীত বুমরাহর মতো তারকা ক্রিকেটারদের। কিউইদের বিরুদ্ধে তাই তরুণরাই ভরসা ভারতের।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে একে তো রোহিত, কোহলি, রাহুল, বুমরার মতো সিনিয়র ক্রিকেটাররা নেই, তার ওপর চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন ঋতুরাজ গায়কোয়াড়। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড তার চোট সম্পর্কে কিছু জানায়নি।

তবে ঋতুরাজ বোর্ডকে জানিয়েছেন, তিনি কবজিতে ব্যথা অনুভব করছেন। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্য আছেন ঋতুরাজ গায়কোয়াড়। তার চোট কতটা গুরুতর, তা বুঝেই রিহ্যাব চলবে।

যে কারণে দলের একাধিক হেভিওয়েট ক্রিকেটারকে হারানোয় বেশ চিন্তিত দলনেতা হার্দিক।

মহারাষ্ট্র ও হায়দরাবাদ ম্যাচ খেলার সময়ই কবিজতে চোট পান ঋতুরাজ। তিনি ছিটকে যাওয়ায় পৃথ্বীশের সামনে খেলার সুযোগ চলে আসতে পারে। দীর্ঘদিন পর আবার জাতীয় দলে ফিরে এসেছেন পৃথ্বীশ। এ মুহূর্তে দারুণ ছন্দে রয়েছেন দিল্লির এই ওপেনার।

এই তরুণ দল কেমন পারফরম্যান্স করে সেদিকেই নজর এখন ক্রিকেটপ্রেমীদের। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০-এ।

রাঁচি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ মুহূর্তে রাঁচির আবহাওয়া ক্রিকেটের পক্ষে আদর্শ এবং পূর্ণ সময় খেলা হওয়ার পক্ষে কোনো বিঘ্ন ঘটার আশঙ্কা নেই। তবে রাতের দিকে শিশির পড়তে পারে।

ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পিচ বরাবরই স্পিনারদের সাহায্য করে। এ মাঠে এখন পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি খেলা হয়েছে একটা ম্যাচেও বড় ইনিংস হয়নি।

অর্থাৎ ব্যাটারদের জন্য খুব একটা সুবিধাজনক নয় রাঁচি স্টেডিয়ামের উইকেট। আর যেহেতু রাতের দিকে বেশি শিশির পড়বে, সেহেতু পরের দিকে শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তাই টস জেতা দল প্রথমে বোলিং করার দিকেই ঝুঁকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা