প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩ ১১:৩৩ এএম
সোমবার রাতে ফ্রান্স কাপের ম্যাচে ক্যাসেলের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পেয়েছে পিএসজি। ম্যাচে প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পরেছিলেন কিলিয়ান এমবাপ্পে। আর তার এমন নেতৃত্ব গুণে মুগ্ধ হয়ে তাকে সহ-অধিনায়ক করেছে পিএসজি। আর তাতেই ক্ষোভে ফুঁসছেন কিমপেম্বে।
এর আগে মারকুইনহোসের নেতৃত্বে মাঠে নেমেছে পিএসজি। তবে ওই ম্যাচে ছিলেন না তিনি। অন্যদিকে সহ-অধিনায়কের দায়িত্বে থাকা কিমপেম্বেও মাঠে নামতে পারেনি চোটের কারণে। ফলে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় এমবাপ্পেকে। এরপর সহ-অধিনায়ক করা হয় তাকে। তবে এ বিষয়ে কথা বলা হয়নি আগের সহ-অধিনায়ক কিমপেম্বের সঙ্গে। আর যার ফলে বিষয়টি নিয়ে কথা বলেছেন কিমপেম্বে।
টুইটারে তিনি বলেন, ‘গত কয়েক ঘণ্টা ধরে, আমি নিজের সম্পর্কে অনেক কিছু শুনতে এবং পড়তে পেরেছি। আমার সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো এড়াতে আমি বিষয়গুলি পরিষ্কার করতে চাই। আমাকে এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত করা হয়নি, এটি সম্পূর্ণ মিথ্যা। তবে, আমি সবসময় ক্লাবের সিদ্ধান্তকে সম্মান করব।’
এর আগে এ বিষয়ে কথা বলেছেন দলটির কোচ ক্রিস্টোফ গালতিয়ের। এমবাপ্পের নেতৃত্ব নিয়ে তিনি বলেন, ‘সে পিএসজিতে থেকেছে এবং মারকুইনহোসের অনুপস্থিতিতে এই আর্মব্যান্ড পাওয়ার যোগ্য।’