× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নটিংহ্যামকে উড়িয়ে ফাইনালে এক পা ম্যানইউর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩ ১০:২৫ এএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩ ১২:২১ পিএম

নটিংহ্যামকে উড়িয়ে ফাইনালে এক পা ম্যানইউর

লিগ কাপের সেমিফাইনালে প্রথম লেগে নটিংহ্যামের মাঠে ৩-০ গোলের জয় তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর তাতে ফাইনালে এক পা দেওয়া হয়েছে রেড ডেভিলদের। এখন নিজেদের ডেরায় ফিরতি লেগ জিতে ফাইনাল নিশ্চিতের অপেক্ষায় এরিক টেন হ্যাগের দল।

বুধবার রাতের ম্যাচে ফের আধিপত্য দেখিয়েছে ম্যানইউ। মার্কাস র‌্যাশফোর্ডের নৈপুণ্যে এদিন ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। তবে এরপর গোল আসতে সময় নিচ্ছিল। তবে বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে ব্যবধান দ্বিগুণ করে ঠিকই কাজের কাজটা করে গেছেন ভাউট বেহর্স্ট। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান টেন হ্যাগের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও আক্রমণের ধারা অব্যাহত রাখে রেড ডেভিলরা। তবে ততক্ষণে তাদের আক্রমণের সঙ্গে মানিয়ে নিয়েছে নটিংহ্যামও। ফলে বেশ কবার আক্রমণে গেলেও তাদের হতাশ করছিল নটিংহ্যাম রক্ষণ। উল্টো মাঝে মাঝেই আক্রমণে গিয়ে রেড ডেভিলদের রক্ষণের পরীক্ষাও নিয়েছে তারা। তবে কাজ হয়নি তাতে।

উল্টো ম্যাচের শেষ বাঁশি বাজার আগে নটিংহ্যামের কফিনে শেষ পেরেক ঠুকে ৩-০ গোলে জয় নিশ্চিত করেন পর্তুগিজ তারকা ব্রুনো ফের্নান্দেস। আগামী বুধবার ফিরতি লেগ হবে ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা