প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৮:০৭ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩ ১৮:০৮ পিএম
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় নারী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশের মেয়েরা। সুপার সিক্স নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতকে বড় রানের ব্যবধানে হারাতে হতো বাংলাদেশের। ফিল্ডিংয়ে নেমে সেই সেমিফাইনালের ওঠার সুক্ষ্ম লড়াই থেকে একরকম বাদ পড়েছে দিশা বিশ্বাসের দল।
বুধবার (২৫ জানুয়ারি) পচেফস্ট্রুমে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরেছে। ইতোমধ্যেই আরব আমিরাতের দুই ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন বাঁহাতি পেসার মারুফা আক্তার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আরব আমিরাতের সংগ্রহ ২ উইকেটে ৬ রান
সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ওই হারই মূলত বাংলাদেশকে সেমিফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে দিয়েছে। তাও যে সুক্ষ্ম আশা ছিল, তাও শেষ হয়েছে টস হেরে ফিল্ডিংয়ে নামার পর।