× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করোনা আক্রান্ত রাহুল দ্রাবিড়

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২২ ১৫:০৩ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২২ ১৫:১৫ পিএম

ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও বর্তমান কোচ রাহুল দ্রাবিড়। ছবি : এনডিটিভি

ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও বর্তমান কোচ রাহুল দ্রাবিড়। ছবি : এনডিটিভি

ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও বর্তমান কোচ রাহুল দ্রাবিড় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে আসন্ন এশিয়া কাপে তার দলে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। ২৮ আগস্ট পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে ভারত। তার আগে দ্রাবিড়কে নিশ্চিতভাবেই দলে চাইবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

জিম্বাবুয়ে সফরে কোচ দ্রাবিড়কে বিশ্রাম দেওয়া হয়েছিল। তার বদলে শিখর ধাওয়ান, শুভমান গিল, লোকেশ রাহুলদের নিয়ে আফ্রিকা সফরে গিয়েছিলেন জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ।

টি-২০ বিশ্বকাপের আগে এশিয়া কাপে নিজেদের পরীক্ষা করে নেওয়ার সুযোগ রয়েছে দলগুলোর কাছে। এবারের এশিয়া কাপ সে কারণেই টি-২০ ফরম্যাটে হবে। এশিয়া কাপের আগে রোহিত, বিরাটদের বিশ্রাম দিয়েছিল ভারত। দীর্ঘদিন ধরে রান নেই বিরাটের ব্যাটে। এশিয়া কাপে তার ব্যাটে রান দেখতে চাইবেন ভক্তরা।

চোটের কারণে এশিয়া কাপের দলে নেই জাসপ্রিত বুমরাহ। দলে রাখা হয়নি মোহাম্মদ শামি ও হার্শাল প্যাটেলকেও। ভারতের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার। ভারতের এই দলের সঙ্গে দ্রাবিড় যেতে পারবেন কি না সেই দিকেই এখন তাকিয়ে সমর্থকরা।

প্রবা/আরএম/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা