× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাহিদুলে বিপর্যস্ত ঢাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ২১:০২ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩ ২১:০৫ পিএম

নাহিদুলে বিপর্যস্ত ঢাকা

দ্বিতীয় ম্যাচে জয়ের পর থেকেই ঢাকা ডমিনেটর্সের জন্য জয় হয়ে উঠেছে অধরা। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে স্পিনার নাহিদুল ইসলামের বলে বিপর্যস্ত তারা। স্রোতের বিপরীতে লড়াই করা সৌম্য সরকারের ৫৭ রানে দলীয় রান তিন অঙ্কের কোটা পার করেছে। শেষদিকে পেসার তাসকিন আহমেদের ১২ ও আল আমিনের ১০ রান ছাড়া কারও রানই পার হয়নি দুই অঙ্কের কোটা।

গতকাল ইনিংসের দ্বিতীয় ওভারেই নাহিদুলকে বোলিংয়ে আনেন খুলনার অধিনায়ক ইয়াসির আলি রাব্বি। ইনিংসের ৮ ওভারেই শেষ হয় নাহিদুলের কোটা। মাত্র ৬ রান খরচায় তার শিকার ৪ উইকেট, এটাই তার ক্যারিয়ারসেরা বোলিং। এর আগে ৫ রানে তিন উইকেট ছিল তার ক্যারিয়ারসেরা।

অফ ফর্মে থাকা সৌম্য সরকার বিপিএলেও রান করতে ক্রমাগত ব্যর্থ ছিলেন। খুলনার বিপক্ষে সেই ধারাবাহিকতা ভাঙেন সৌম্য। ৪৫ বলে ৫৭ করে দীর্ঘদিন পর ফিফটির কোটা পার করেন।

উসমান ঘানি, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুনরা কেউই নিজেদের রান দুই অঙ্কের কোটা পার করতে পারেননি। নাহিদুলের পাশাপাশি স্পিনার নাসুম আহমেদও ঢাকার জন্য ত্রাস হয়ে ওঠেন। ১১ রানে নেন তিন উইকেট। ডট বলে নাহিদুলকে টেক্কা দিতে না পারলেও ১৬টি ডট বল করেন। নাহিদুল ১৮ ও নাহিদ ১৫টি ডট বল দেন। ঢাকার ইনিংসে ডট বল ছিল ৬৭টি।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা ডমিনেটর্স : ১০৮/১০ (সৌম্য ৫৭, তাসকিন ১২; নাহিদুল ৪/৬, নাসুম ৩/১১)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা