× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকলাইনের মেয়েকে বিয়ে করলেন শাদাব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৯:৪৭ পিএম

সাকলাইনের মেয়েকে বিয়ে করলেন শাদাব

পাকিস্তানের ক্রিকেটারদের যেন বিয়ের ধুম পড়েছে। গত মাসে হারিস রউফের পর দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বেধেছেন শান মাসুদ, এবার বিয়ে করেছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার শাদাব খান। কনে পাকিস্তানের কিংবদন্তি অফ স্পিনার ও বর্তমান কোচ সাকলায়েন মুশতাকের মেয়ে। সোমবার ইনস্টাগ্রাম ও টুইটারে বিয়ের খবর জানিয়েছেন শাদাব নিজেই।

পাকিস্তানের স্পিন অলরাউন্ডার শাদাব লিখেছেন, ‘আমার মেন্টর সাক্কি ভাইয়ের পরিবারের সদস্য হতে চলেছি। ক্রিকেট যেদিন থেকে শুরু করেছি, পারিবারিক জীবনকে আলাদা রাখতেই চেয়েছি। আমার পরিবারও প্রচারের আলোয় আসতে চায়নি। এতদিন নিজেদের আড়ালেই রেখে এসেছে। স্ত্রীকেও একই কথা বলা হয়েছে। ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চান স্ত্রীও। আপনারা যদি উপহার পাঠাতে চান, তাহলে আমার অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেব।’

শাদাব খানের বিয়ের সংবাদ দেখেই অভিনন্দন জানিয়েছেন সতীর্থরা। নব জুটির আগামীকে শুভকামনা জানিয়ে ভক্ত-সমর্থকরাও। পাকিস্তানের হয়ে ৮৪টি টি-টোয়েন্টি, ৫৩টি ওয়ানডে আর ৬টি টেস্ট ম্যাচে ১৮২ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে এক হাজার ৩৭২ রান এনেছেন ২৪ বর্ষী ডানহাতি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা