× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ষসেরা টেস্ট দলে নেই বাংলাদেশের কেউ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৯:২২ পিএম

বর্ষসেরা টেস্ট দলে নেই বাংলাদেশের কেউ

বর্ষসেরা টি-টোয়েন্টি দলেও কেউ ছিল না। ২০২২ সালের পারফরম্যান্সের ভিত্তিতে কুড়ি ওভারের ক্রিকেটের পর সাদা পোশাকের নেই বাংলাদেশের কেউ। তবে একদিনের ক্রিকেটে বছর সেরা দলে জায়গা করেছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

গতবছরে টেস্টে যারা আলো ছড়িয়েছেন মঙ্গলবার তাদের একাদশ প্রকাশ করে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ঘোষিত একাদশে অধিনায়ক হিসেবে রয়েছেন ইংলিশ তারকা বেন স্টোকস। দলে সর্বোচ্চ চার জন আছে অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের আছে তিন জন। এ ছাড়া ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা থেকে একজন করে।

টেস্ট খেলুড়ে ১২টি দেশের মধ্যে ২০২২ সালে খেলেছে ৯টি দল। এর মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের কেউ সেরা ১১ জনে নেই। ২০১৪ সালের পর বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন ও জো রুটের গড়া ‘বিগ ফোরের’ কেউ নেই বর্ষসেরা টেস্ট দলে। 

আইসিসি বর্ষসেরা টেস্ট দল: উসমান খাজা, ক্রেইগ ব্রাফেট, মারনাস লাবুশেন, বাবর আজম, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ঋষভ পন্ত, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, নাথান লায়ন ও জিমি অ্যান্ডারসন।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা