× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রভম্যানের ‘হেলিকপ্টার শটে’ দ্বিধায় দর্শকরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৮:৪৯ পিএম

রভম্যানের ‘হেলিকপ্টার শটে’ দ্বিধায় দর্শকরা

শটটা কে করেছেন, মুহূর্তের মাঝে আপনার মনে হতে পারে, না এটা নিশ্চয়ই রভম্যান পাওয়েল না; ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দুবাইয়ে ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি লিগের ওই শটটি দেখলে মুহূর্তে দ্বিধায় পড়তেও পারতেন, ব্যাটিংয়ে কে আছেন—পাওয়েল নাকি ধোনি? বিশ্বকাপজয়ী তারকার সিগনেচার শট খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা পাওয়েল। এত নিখূঁতভাবে হেলিকপ্টার শটটিতে বল সিমানার ওপারে পাঠিয়ে দিয়েছেন যে অবাক চোখে তাকিয়ে দেখেছেন প্রতিপক্ষের বোলার কাইরন পোলার্ড।

‘ধোনি খেলল নাকি শট’, এমআই এমিরেটসের অধিনায়কের মুখ থেকে এমন কথাও বের হতে পারে! দুবাইয়ের টি-টোয়েন্টি আসরে পাওয়েল নেতৃত্ব দিচ্ছেন দুবাই ক্যাপিটালসকে। রবিবার পোলার্ডদের এমিরেটসের বিপক্ষে সামনে থেকেই দলকে টেনেছেন। যে শট নিয়ে এত আলোচনা সেটি আসে ইনিংসের শেষ ওভারে। পোলার্ডের করা ওভারের দ্বিতীয় বলটি অবিকল ধোনির মতো উড়িয়ে মারেন পাওয়েল, যা নিয়েই চলছে আলোচনা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই শটের ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রশংসায় ভাসছেন ক্যারিবিয়ান তারকা। কেউ কেউ তো দুবাইয়ের ধোনির খেতাবও দিচ্ছেন পাওয়েলকে। তার ব্যাটিংয়ে বেশ কয়েকবার ক্রিকেটপ্রেমীরা খুঁজে পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ককেও।

দুবাইয়ের অধিনায়কের সেদিনের ব্যাট ছিল খাপছাড়া। আগ্রাসী মেজাজের ব্যাটিংয়ে ৪১ বলে আনেন চারটি বাউন্ডারি, হাঁকান ১০টি ছক্কা। শেষ পর্যন্ত সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৯৭ রানে ইনিংস থামলেও খ্যাপাটে ক্যারিবিয়ানের ব্যাটেই আসে ২২২ রানের সংগ্রহ। আবু ধাবিতে সেদিন জো রুট আনেন ৫৪ বলে ৮২ রান। জবাবে ৫ উইকেট হারিয়ে ২০৬ পর্যন্ত যেতে পারে এমিরেটস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা