× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এভারটন থেকে বরখাস্ত ল্যাম্পার্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১২:০৬ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩ ১২:২৫ পিএম

এভারটন থেকে বরখাস্ত ল্যাম্পার্ড

কার্লো আনচেলত্তির ১০ নম্বরে রেখে যাওয়া দলটাকে আরও এগিয়ে নেওয়ার কথা ছিল ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের। সেটি তো পারেননি বরং গত দুই মৌসুমে প্রিমিয়ার লিগে ডুবতে বসেছে ক্লাবটি। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে গত মৌসুম ১৬ নম্বরে থেকে শেষ করলেও এ মৌসুমে দলটির অবস্থা আরও নাজুক। বর্তমানে তাদের অবস্থান তালিকার ১৯ নম্বরে। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে ল্যাম্পার্ডকে সরানোর বিকল্প ছিল না ক্লাবটির। হয়েছেও তাই। দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় তাকে বরখাস্ত করেছে এভারটন।

নতুন কোচ হিসেবে লিডসের সাবেক কোচ মার্সেলো বিয়েলসার নাম শোনা যাচ্ছে। ল্যাম্পার্ডের চাকরি যাওয়ার আওয়াজ কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছিল। ৭০ বছর ধরে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্তরে খেলা এভারটন এখন চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়ার শঙ্কায়। প্রিমিয়ার লিগে শেষ ১২ ম্যাচের ৯টিতে হেরেছে তারা। গত দুই মৌসুমে ল্যাম্পার্ডের অধীন খেলা ৩৮ ম্যাচের মধ্যে জয় মাত্র ৯টি।

এ নিয়ে ক্ষুব্ধ সমর্থকরা ল্যাম্পার্ডকে সরানোর দাবি জানিয়েছেল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। সোমবার রাতে ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ক্লাবের প্রতি তাদের দায়বদ্ধতা ও নিবেদন ছিল দলে দৃষ্টান্ত তৈরি করা। কিন্তু সাম্প্রতিক ফল ও লিগে বর্তমান অবস্থানের কারণে কঠিন সিদ্ধান্তটি নিতে হয়েছে।’

বিবিসি জানিয়েছে, ল্যাম্পার্ডের জায়গায় বিয়েলসাকে নিয়োগ দিতে পারে এভারটন। আর্জেন্টাইন এই কোচের হাত ধরে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে ওঠে লিডস ইউনাইটেড। তবে গত বছরের ফেব্রুয়ারিতে লিডস তাকে বরখাস্ত করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা