× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মড়া জুভেন্তাসের উপর খাঁড়ার ঘা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ২১:১০ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩ ২১:১৪ পিএম

মড়া জুভেন্তাসের উপর খাঁড়ার ঘা

মাঠে কিংবা মাঠের বাইরে। কোথাও সময়টা ভালো যাচ্ছে না জুভেন্তাসের। মাঠে ফল আসছে না চাহিদা মাফিক। আর মাঠের বাইরের আপদ আর বিতর্ক তো পিছুই ছাড়ছে না। দিন কয়েক আগে শাস্তি পেয়েছে ইতালির জায়ান্ট ক্লাবটি।

তবে শাস্তিটা ছোটখাটো নয় মোটেই। আর্থিক জরিমানাতে সেটা পার পাওয়ার সুযোগ নেই। ভুলের চড়া মূল্য দিয়ে ইতালিয়ান লিগ থেকে ১৫ পয়েন্ট খুইয়েছে তারা। দলবদলে আর্থিক অনিয়ম করায় বিশাল এই শাস্তির খড়গ চেপেছে জুভদের কাঁধে।

এই ঘোর বিপদের সময় একটি পয়েন্টও এখন মহামূল্যবান জুভেন্তাসের জন্য। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ফেরার আশা বাঁচিয়ে রাখতে চাইলে কোনোভাবেই আর কোনো পয়েন্ট খোয়ানো যাবে না।

কিন্তু এই মহাবিপর্যয়ের সময়ে লিগ ফুটবলে ফের পয়েন্ট হারিয়ে ফেলেছে তারা। তা আবার ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে।

রবিবার রাতে আতালান্তার কাছে ৩-৩ গোলে হোঁচট খেয়ে এক পয়েন্ট হারিয়েছে জুভেন্তাস। এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। তবে এক পয়েন্ট পেলেও তা বেশ কাজে দিয়েছে। শাস্তি পেয়ে তালিকার দশম স্থানে নেমে গেলেও অমীমাংসিত ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়ে একধাপ উন্নতি হয়েছে। নয়ে উঠে গেছে কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা