× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিম অব দ্য ইয়ার ২০২২

সেরা একাদশে ভারতের তিন, নেই বাংলাদেশের কেউ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ১৯:১০ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩ ১৯:২৭ পিএম

সেরা একাদশে ভারতের তিন, নেই বাংলাদেশের কেউ

ছুটি কাটিয়ে ক্রিকেটে ফেরা বিরাট কোহলি আইসিসির বছর সেরা একাদশে থাকবেন তা অনুমিত ছিল। একইভাবে অনেকটা নিশ্চিত ছিল ব্যাটে রান পেতে ধুঁকতে থাকা পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের না থাকা। ছোট ফরম্যাটের ক্রিকেটে সেরার তালিকায় জায়গা পাননি বাংলাদেশের কোনো খেলোয়াড়ও। সেখানে ভারতের খেলোয়াড়রা দেখিয়েছেন আধিপত্য।

সোমবার টি-টুয়েন্টির ২০২২ সালের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। ইংল্যান্ডের জশ বাটলারের নেতৃত্বে দলে আছে তিনজন ভারতীয়, পাকিস্তান ও ইংল্যান্ডের আছে দুজন করে খেলোয়াড়। নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার একজন করে রয়েছেন একাদশে।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ঘোষিত স্কোয়াডে ওপেনার হিসেবে বাটলারের সঙ্গী করা হয়েছে পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে। তিনে থাকবেন কোহলি। তারপর নামবেন ৩৬০ ডিগ্রিখ্যাত সূর্যকুমার যাদব। মিডলে জিম্বাবুয়ের সিকান্দার রাজার সঙ্গে থাকবেন হার্দিক পাণ্ডিয়া, গ্লেন ফিলিপস, স্যাম কারান ও ভানিডু হাসারাঙ্গা। পেসার হিসেবে জায়গা করেছেন হারিস রউফ ও জসুয়া লিটল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা