× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় ফিরেই জয় রংপুর রাইডার্সের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ১৮:০৩ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩ ১৮:৪১ পিএম

ঢাকায় ফিরেই জয় রংপুর রাইডার্সের

চট্টগ্রাম পর্বে আগের দুই ম্যাচে খুলনা ও বরিশালের বিপক্ষে হারের পর জয়ে ঢাকা পর্ব শুরু করেছে রংপুর রাইডার্স। ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। আর তাতে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে তারা।

সোমবার (২৩ জানুয়ারি) ঢাকায় বিপিএল ফেরার ম্যাচে শোয়েব মালিকের ব্যাটিং ঝড়ে ১৭৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে রংপুর রাইডার্স। শোয়েবের ব্যাট থেকে এসেছে ৪৫ বলে ৭৫ রান।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুর ওভারেই ফেরেন শেখ মাহেদি হাসান। ওপেনার পারভেজ ইমনও ফেরেন খুব দ্রুতই। ব্যক্তিগত ৩৪ রানে মোহাম্মদ নাঈম ফিরলে ৪৭ রানে তিন উইকেট হারায় রংপুর। পরে দলটির দুই বিদেশি শোয়েব মালিক ও আজমতউল্লাহ কমরজাইয়ের ১০৫ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় দলটি। ৪৫ বলে ৭৫ রানে অপরাজিত ছিলেন শোয়েব মালিক। কমরজাই ফেরেন ২৪ বলে ৪২ করে। এই তিন ব্যাটার ছাড়া আর কেউ নিজেদের রান দুই অঙ্কের কোটা পার করতে পারেননি।

মেহেদি হাসান রানা ৩৯ রানে ৩ উইকেট শিকার করেন। এ ছাড়াও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম ১৩ রানে নেন দুই উইকেট। 

ম্যাচ জিততে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান করতে হতো বন্দরনগরীর দলটিকে। তবে জবাব দিতে নেমে ১২৪ রান করে মাত্র ১৬.৩ ওভারের গুটিয়ে যায় তারা।

দলের হয়ে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম। জিয়ার ব্যাট থেকে আছে ২৪ রান। তবে বাকি ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মধ্যে। শেষ দিকে দ্রুত উইকেট হারালে বড় ব্যবধানে হারে তারা।

রংপুরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন হারিস রউফ। ২ উইকেট গেছে রাকিবুল হাসানের দখলে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা