ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ১৬:৩১ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩ ১৭:১৮ পিএম
ফেনীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়। প্রবা ফটো
ফেনীর দাগনভূঞা উপজেলায় বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে রাত্রিকালীন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছ। ২-১ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছে অবিবাহিত দল। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন অবিবাহিত দলের আশিক।
শনিবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়ায় মোল্লা বাড়ির মাঠে এ ফুটবল খেলার আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রায়হান। খেলা উদ্বোধন করেন এসএন ফুড অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস লিমিটেড কোম্পানির চেয়ারম্যান সাহাব উদ্দিন।
দীপ্ত টিভি ও ডেইলি সানের রিপোর্টার প্রভাষক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব আলী, গজারিয়া হাই স্কুলের উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নূর নবী, গজারিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি আলী হোসেন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুর রহমান, ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সহসভাপতি মাহবুবুর রহমান আজাদ প্রমুখ।
ক্রীড়া সংগঠক ইসমাইল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী ও সমাজসেবক এমরান হোসেন, গজারিয়া সিয়াম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহিদ উল্লাহ মিন্টু, শহিদ উল্লাহ, আউয়াল, সিদ্দিক ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হোসেন পারভেজ প্রমুখ।