× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অল্পতেই আটকে গেল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩ ১৯:৩৪ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩ ২০:১৫ পিএম

অল্পতেই আটকে গেল বাংলাদেশ

নারী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ১০৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে মেয়েরা। ম্যাচ জিততে স্বাগতিকদের দরকার ১০৭ রান।

শনিবার (২১ জানুয়ারি) পচেফস্ট্রুমে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল দুই ওপেনার আফিয়া প্রত্যাশা ও মিষ্টি সাহা। ১৪ বলে ১২ রান করে ওপেনার মিষ্টি দলীয় ২৬ রানে ফিরলে ভাঙে এই জুটি। পরে রান তোলার গতি বাড়িয়ে তুলতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ফলে নির্ধারিত ২০ ওভারে ১০৬ রানে থামে তাদের ইনিংস।

শেষদিকে স্বর্ণা আক্তারের ১৮ বলে ২০ ও সুমাইয়া আক্তারের ২৮ বলে ২৪ রানে ভর করে এই সংগ্রহ পায় বাংলাদেশ। টাইগ্রেসদের হয়ে ২৪ রান আসে সুমাইয়া আক্তারের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকা কাইলা রেইনকে ১৯ রানে ৪ উইকেট শিকার করেন। জেন্না বোথা ও মিয়ানে স্মিথ একটি করে উইকেট শিকার করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা