প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩ ১৫:৪৯ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৩ ১৬:০০ পিএম
ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে চমক দিয়েছিলেন জাকির হাসান। এবার তার পুরস্কার মিলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে। বিসিবির ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মতো রাখা হয়েছে তাকে। এছাড়াও তিন ফরমেটে মোট ২১ জন ক্রিকেটারকে রাখা হয়েছে এ তালিকায়। শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।
তিন ফরমেটে রাখা হয়েছে চার জনকে। যাদের মধ্যে আছেন লিটন দাশ, সাকিব আল-হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
শুধুমাত্র ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে রাখা হয়েছে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে। অন্যদিকে শুধুমাত্র ওয়ানডের জন্য বিবেচনা করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।
এদিকে টেস্ট ও টি-টোয়েন্টিতে রাখা হয়েছে নাজমুল শান্ত ও নুরুল হাসান সোহানকে। অন্যদিকে শুধুমাত্র টেস্টের জন্য বিবেচনা করা হয়েছে মুমিনুল, তাইজুল, ইবাদত, খালেদ ও জাকির হাসানকে।
এছাড়াও ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য বিবেচনা করা হয়েছে, মুস্তাফিজ, আফিফ ও শরিফুল ইসলামকে। অন্যদিকে চার ক্রিকেটারকে রাখা হয়েছে টি-টোয়েন্টির চুক্তিতে। তারা হলেন নাসুম, শেখ মাহেদী, মুসাদ্দেক ও হাসান মাহমুদ।
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা
