× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের অঘটন, ছিটকে গেলেন কাসপার রুড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩ ১৩:০৩ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩ ১৩:২৩ পিএম

যুক্তরাষ্ট্রের টেনিস খেলোয়াড় জেনসন ব্রুকসবি

যুক্তরাষ্ট্রের টেনিস খেলোয়াড় জেনসন ব্রুকসবি

চলতি অস্ট্রেলিয়ান ওপেনে একের পর এক অঘটন ঘটেই চলেছে। বিশেষ করে পুরুষ বিভাগে পরপর দুই দিন এ অঘটনের সাক্ষী থাকল দর্শক।

এ আসর থেকে টেনিসে শীর্ষ বাছাই রাফায়েল নাদাল ছিটকে যাওয়ার পর বৃহস্পতিবার (১৯ জানুয়ারি)  ছিটকে গেলেন দ্বিতীয় বাছাই কাসপার রুডও। যুক্তরাষ্ট্রের জেনসন ব্রুকসবির কাছে হারেন তিনি।

তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়েও শেষরক্ষা হয়নি ২৪ বছর বয়সি রুডের। গত বছর দুটি গ্র্যান্ডস্ল্যামের রানার্স আপ এ বছর দ্বিতীয় বাছাই ছিলেন। আর তাকে হারিয়েই চলতি টুর্নামেন্টের অন্যতম বড় অঘটনটি ঘটিয়ে ফেলল ব্রুকসবি।

চার সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসেন তিনি। ফলে শেষ হয়ে গেল নরওয়ের কাসপার রুডের ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ের স্বপ্ন।

এ টুর্নামেন্টে জিতলে বিশ্ব ক্রমতালিকায়ও ১ নম্বরে উঠে আসতেন রুড। প্রথম সেটে রুডের দুটি সার্ভ ব্রেক করেন ব্রুকসবি।

ফলে প্রথম সেটে কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে যান এই আমেরিকান তারকা। সহজেই ৬-৩ ফলে প্রথম সেট জয় নিশ্চিত করেন তিনি।

দ্বিতীয় সেটে তুলনামূলক লড়াই করেন রুড। তবে শেষ মুহূর্তে এসে দুর্ভাগ্যজনকভাবে নিজের সার্ভ ধরে রাখতে না পারায় ৭-৫ সেটে হারতে হয় তাকে। তৃতীয় সেটেও চলে কঠিন লড়াই।

দ্বিতীয় এবং তৃতীয় সেটের কঠিন লড়াইয়ে সম্ভবত ক্লান্ত হয়ে পড়েছিলেন রুড। ফলে চতুর্থ সেটে সেভাবে লড়াই করতে পারেননি।

ম্যাচ জয়ের পর ব্রুকসবি বলেন, ‘কাসপার একজন যোদ্ধা। আমি জানতাম খুব ভালো একটা লড়াই হবে। আমি নিজের খেলা নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম। কোর্টে খেলাটাকে যতটা সম্ভব উপভোগ করতে চেয়েছি। দেখতে চেয়েছিলাম কোর্টে নেমে আমি কী করতে পারি।’

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা