× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরাকে ফুটবল মাঠে পদপিষ্ট হয়ে নিহত ২, আহত ৮০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ১৬:০১ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩ ১৬:১১ পিএম

ফুটবল মাঠের গেট ডিঙাতে চেষ্টা করছে মানুষ। বসরার মাঠের দৃশ্য। ১৯ জানুয়ারি তোলা। ছবি: সংগৃহীত

ফুটবল মাঠের গেট ডিঙাতে চেষ্টা করছে মানুষ। বসরার মাঠের দৃশ্য। ১৯ জানুয়ারি তোলা। ছবি: সংগৃহীত

ইরাকের বসরা শহরের একটি ফুটবল মাঠে পদপিষ্ট হয়ে অন্তত ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৮০ জন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা বাড়তে পারে। 

ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘটনার পর এক বিবৃতিতে জানায়, বসরার একটি মাঠে আজ (১৯ জানুয়ারি) সন্ধ্যায় আরব গালফ কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। এ অবস্থায় ভোর থেকেই হাজার হাজার মানুষ মাঠের আশপাশে ভিড় জমাতে থাকে। এক পর্যায়ে আগ্রহী দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে ওই হৃদয়বিদারক ঘটনা ঘটে। 

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ইরাকের শহর বসরায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আরব গালফ কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। স্বাগতিক ইরাক ও ওমানের মধ্যকার এই ম্যাচ দেখতে টিকিটবিহীন হাজার হাজার মানুষ স্টেডিয়াম এলাকায় ভিড় জমায়। 

এদিকে খেলাধুলা বিষয়ক সংবাদপত্র মিররের এক প্রতিবেদনে বলা হয়, ভিড় সরাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা লাঠিপেটা শুরু করেন। এতে উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে হতাহতের ঘটনা ঘটে। 

সূত্র: আলজাজিরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা