× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোল্টের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ ডলার উধাও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ১৫:১১ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩ ১৫:২৩ পিএম

জ্যামাইকার কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্ট। ছবি : সংগৃহীত

জ্যামাইকার কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্ট। ছবি : সংগৃহীত

জ্যামাইকার কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্ট কিংস্টনভিত্তিক বিনিয়োগ সংস্থা স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের (এসএসএল) অ্যাকাউন্টের লাখ লাখ ডলার হারিয়েছেন।

বোল্টের আইনজীবীরা জানিয়েছেন, জ্যামাইকার বিনিয়োগ সংস্থায় থাকা তার অ্যাকাউন্ট থেকে প্রায় ১২ মিলিয়ন ডলার উধাও হয়ে গেছে। তারা প্রয়োজনে আদালতে যেতে প্রস্তুত। বোল্টের অ্যাকাউন্টে এখন মাত্র ১২ হাজার ডলার অবশিষ্ট রয়েছে বলে জানা গেছে।

তার আইনজীবী লিন্টন পি. গর্ডন ফোনে ফরচুন ম্যাগাজিনকে বলেন, ‘অ্যাকাউন্টটি ছিল বোল্টের আজীবন সঞ্চয়ের অংশ।'

বুধবার (১৮ জানুয়ারি) গর্ডন বলেন, ‘এটি যে কারও জন্যই দুঃখজনক খবর এবং অবশ্যই বোল্টের ক্ষেত্রেও। যিনি এ অ্যাকাউন্টটি তার ব্যক্তিগত পেনশনের অংশ হিসেবে ভেবেছিলেন। যদি সংস্থাটি তহবিল ফেরত না দেয় তবে আমরা বিষয়টি নিয়ে আদালতে যাব।’

তিনি আরও বলেন, ‘এটি একটি গুরুতর হতাশা এবং আমরা আশা করছি যে বিষয়টি এমনভাবে সমাধান করা হবে যাতে বোল্ট তার অর্থ ফেরত পান এবং শান্তিতে বসবাস করতে পারেন।’

কিংস্টনভিত্তিক স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড (এসএসএল) ১২ জানুয়ারি এক বিবৃতিতে বলেছে, এটি একজন প্রাক্তন কর্মচারীর প্রতারণামূলক কার্যকলাপ। তারা সম্পদ সুরক্ষিত ও প্রটোকলগুলো শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে।

জ্যামাইকা কনস্ট্যাবুলারি ফোর্স সোমবার (১৬ জানুয়ারি) বলেছে, তারা জালিয়াতি এবং আর্থিক প্রতারণার বিষয়ে ওই সংস্থার ওপর তদন্ত করছে।

অর্থমন্ত্রী নাইজেল ক্লার্ক মঙ্গলবার রাতে বলেছেন, এসএসএল ‘আতঙ্কজনক এবং দুষ্ট জালিয়াতি’ করেছে এবং কর্তৃপক্ষ সব অপরাধীকে বিচারের আওতায় আনবে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা