× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেটকে বিদায় বললেন আমলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ২০:৪৪ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩ ২০:৫৭ পিএম

ক্রিকেটকে বিদায় বললেন আমলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দিয়েছিলেন সেই ২০১৯ সালে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলতেন তিনি। এবার ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই প্রোটিয়া ব্যাটার।

৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো আমলা পেশাদার ক্যারিয়ারে করেছেন ৩৪ হাজার ১০৪ রান। আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৪ টেস্টে ৪৬.৬৪ গড়ে করেন ৯ হাজার ২৮২ রান। প্রোটিয়াদের জার্সিতে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান তার। এ ছাড়াও ওয়ানডেতে তার সংগ্রহ ৪৯.৪৬ গড়ে ৮ হাজার ১১৩ ও টি-টোয়েন্টিতে ১৩২.০৫ স্ট্রাইক রেটে ১ হাজার ২৭৭ রান।

ক্রিকেটকে বিদায় জানানোর আগেই এসএ টি-টোয়েন্টি লিগে কেপটাউনের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন তিনি। এর আগে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন হাশিম আমলা।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে টেস্ট আর জুলাইয়ে বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেন তিনি। ওই বছর কাউন্টির দল সারেতে যোগ দেন। সারেতে শেষ দুই বছরে একটি ডাবল সেঞ্চুরিসহ মোট ৫ সেঞ্চুরি করেন। তার ব্যাটিংয়ে গত মৌসুমে শিরোপা ঘরে তোলে সারে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা