× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উলভারহ্যাম্পটনের বিপক্ষে ১-০ গোলে অল রেডদের জয়

কয়েক যুগ আগের অনুভূতি পাচ্ছেন ক্লপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ২০:২১ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩ ২০:৪৭ পিএম

কয়েক যুগ আগের অনুভূতি পাচ্ছেন ক্লপ

সময়টা মোটেও ঠিকঠাক যাচ্ছে না লিভারপুলের। প্রিমিয়ার লিগে পরপর দুই ম্যাচ হেরে চাপে রয়েছে জুর্গেন ক্লপের দল। তার ওপর লিগ টেবিলেও নেই সন্তোষজনক স্থানে। মৌসুমে সালাহ-নুনেজরা খুঁজে পাচ্ছেন না ছন্দ। দলের ব্যর্থতা নিয়ে ক্ষোভ উগড়াতেও দেখা গেছে জার্মান কোচকে। শেষ পর্যন্ত বুধবার রাতে জয়ের দেখা পেয়েছে অল রেডরা। ক্লপও মেতেছেন জয়ের উল্লাসে, তার কাছে মনে হচ্ছে কয়েক যুগ পরে পাওয়া জয়।

কোচিংয়ে সিদ্ধহস্ত জার্মান কোচের এত স্বস্তি লাগা দোষের কিছু না। তবে ম্যাচটি তো এফএ কাপের। তাও তৃতীয় রাউন্ডে উলভারহ্যাম্পটনের সঙ্গে। প্রতিপক্ষের মাটিতে ১-০ গোলের জয়টিও কেন যুগ যুগ ধরে না পাওয়া জয়ের আনন্দ দিচ্ছে ক্লপকে, ‘মনে হচ্ছে ভালো খেলে জয়ের অনুভূতিটা টের পেয়েছিলাম কয়েক যুগ আগে। আমাদের শেষ পর্যন্ত লড়তে হয়েছে, তবে ম্যাচটা নিয়ন্ত্রণ করতে পেরেছি।’ 

ক্লপের এমন করে ভাবার কারণও আছে। প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের কাছে ৩-১ গোলের হারে নতুন বছর শুরু করেছিল লিভারপুল। তারপর এফএ কাপে অ্যানফিল্ডে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-২ গোলে ড্র। এরপর গত শনিবার ব্রাইটনের কাছে হেরেছে ৩-০ গোলে। শেষ পর্যন্ত ১৩ মিনিটে হার্ভে এলিয়টের করা গোলটিই জয়-পরাজয়ের ব্যবধান হয়ে থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা