× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাপোলিতে বিধ্বস্ত জুভেন্তাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩ ২১:৪০ পিএম

নাপোলিতে বিধ্বস্ত জুভেন্তাস

মাঠের লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল নাপোলি। প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাবের তোপে ৫-১ গোলে ধসে পড়ল জুভেন্তস। ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও পোক্ত করল নাপোলি। এগিয়ে গেল পরিষ্কার ১০ পয়েন্টে। ১৯৯০ সালের পর এই প্রথম ইতালিয়ান লিগ সিরি আ ট্রফি জয়ে দৌড়ে এগিয়ে রয়েছে তারা।


অথচ দুর্বার ফর্ম নিয়ে মাঠে নেমেছিল প্রতিপক্ষ জুভেন্তাস। কোনো গোল হজম না করেও টানা আট ম্যাচ জিতে নাপোলির মাঠ সফরে গিয়েছিল অতিথি দলটি। কে জানত? মাঠে এমন বাজেভাবে ভেঙে পড়বে তারা। কিন্তু কেউ কল্পনা না করলেও বাস্তবে কিন্তু সেটাই হয়েছে। ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা স্টেডিয়াম থেকে দুঃস্বপ্নের হারের লজ্জা নিয়েই ফিরেছে জুভ শিবির।


স্বাগতিক নাপোলির হয়ে ভিক্টোর অসিমহেন করেন জোড়া গোল। তার সঙ্গে প্রতিপক্ষ বিয়ানকোনেরি শিবিরের জালে বল জড়ান খভিচা কভারাতখেলিয়া, আমির রাহমানি ও এলিফ এলমাস। জুভেন্তাস অবশ্য একটি গোল শোধ করেছে। তবে গোলটি করেন আর্জেন্টাইন ফুটবল তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।


জুভেন্তাসের হারে সুবিধা হয়েছে এসি মিলানের। গোল ব্যবধানে ইতালিয়ান জায়ান্ট মিলান উঠে গেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। আর তাদের সমান ৩৭ পয়েন্ট নিয়েও দ্বিতীয় স্থান থেকে জুভরা নেমে গেছে তৃতীয় স্থানে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা