× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে ১৩ কোটি টাকার ইনডোর কমপ্লেক্স উদ্বোধন

নেয়ামত উল্লাহ, চট্টগ্রাম থেকে

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩ ২১:৩৮ পিএম

চট্টগ্রামে ১৩ কোটি টাকার ইনডোর কমপ্লেক্স উদ্বোধন

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মিডিয়া ফ্যাসিলিটিজ থেকে একটু সামনে এগোলেই দেখা মেলে দৃষ্টিনন্দন এক ইনডোর কমপ্লেক্সের, যা তৈরির কাজ শেষ হয়েছিল অনেকদিন আগেই। অপেক্ষা ছিল উদ্বোধনের। সে অপেক্ষা শেষ হয়েছে গতকাল। বিশ্বমানের সুযোগ-সুবিধা সংবলিত ‘স্মার্ট ইনডোর ক্রিকেট কমপ্লেক্স’ উদ্বোধন হয়েছে গতকাল। 

১৩ কোটি টাকা খরচে নির্মিত এই কমপ্লেক্স উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, ছিলেন এই কমপ্লেক্স নির্মাণকাজে সহায়তা করা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষও। 

চারটি উইকেট আছে নতুন এই ইনডোর কমপ্লেক্সে। দুটি উইকেট টাফ, বাকি দুটি ম্যাট উইকেট। সঙ্গে আছে ক্রিকেটারদের লকার রুম, কনফারেন্স রুম ও চেঞ্জিং রুম সুবিধাও।

জাপানের সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে নির্মিত হয়েছে এই কমপ্লেক্সটি। মূলত পুরোনো ইনডোরের জায়গা ফ্লাইওভারের কাজে ব্যবহার করেছে সিডিএ। তারই ক্ষতিপূরণ হিসেবে এই কমপ্লেক্স তৈরি করে দেওয়া হয়েছে।

এটি তৈরিতে খরচ হয়েছে ১৩ কোটি টাকা, জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন। বলেন, ‘এই প্রকল্পের জন্য সব মিলিয়ে ১৩ কোটি টাকা খরচ হয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল এটা যেন সুন্দর হয়, সঙ্গে খেলোয়াড়রাও যেন সব ধরনের সুযোগ-সুবিধা পান।’ 

এই ইনডোরের সঙ্গে একটি একাডেমি তৈরির দাবিও জানিয়েছে বিসিবি। কাজী ওয়াছি উদ্দিন জানালেন, ‘ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখানে একটা একাডেমি ভবন করার জন্য দাবি আছে। এ বিষয়ে জাইকার পরিকল্পনা কী, তা জানলে এই কাজটা সিডিএকে দিয়ে করানোর বিষয়ে বিবেচনা করতে পারি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা