খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২২ ২১:৪৪ পিএম
পেসার শরিফুল ইসলাম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের স্কোয়াডে সুযোগ পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। তাই টেস্ট দলের সঙ্গে যোগ দিতে আজ সোমবার রাতে দেশ ছাড়বেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শরিফুলের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে চোট পেয়ে ছিটকে যান এই বাঁহাতি পেসার। দ্রুত চোট সেরে যাওয়ায় দ্বিতীয় টেস্টের আগেই তরুণ এই তারকাকে উইন্ডিজ পাঠানো হচ্ছে।
সেন্ট লুসিয়ায় উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৪ জুন। অ্যান্টিগায় প্রথম টেস্ট শেষ হয় রোববার, ম্যাচের চতুর্থ দিন সকালে। সাকিবের দল হারে ৭ উইকেটে।