× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উইজডেনের চোখে সেরা বোলিং এবাদতের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩ ২৩:৪৫ পিএম

উইজডেনের চোখে সেরা বোলিং এবাদতের

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের গুটি কয়েক সাফল্যের মধ্যে একটি নিউজিল্যান্ডের মাটিতে জয়। কিউইদেরকে তাদের মাটিতে হারাতে ৪৬ রানে ৬ উইকেট নিয়ে বড় ভূমিকা রেখেছিলেন পেসার এবাদত হোসেনের। তার ম্যাচজয়ী এই বোলিং ফিগারকে বছরের সেরা টেস্ট বোলিং ফিগারের স্বীকৃতি দিয়েছে উইজডেন।

২০২২ সালের জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইতে ঐতিহাসিক এই টেস্ট জয়ে বড় ভূমিকা রাখেন এবাদত হোসেনের। মূলত তার বোলিংয়েই ৮ উইকেটের বড় জয় পায় টাইগাররা। ওই ইনিংসে ২১ ওভারে ৪৬ রান দিয়ে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ১৬৯ রানে আটকে দেন  ভূমিকা এবাদত।

শুক্রবার (১৩ জানুয়ারি) উইজডেন ম্যাগাজিন ২০২২ সালে রিভিউ করে মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় ইনিংসে এবাদতের বোলিং ফিগারকে সেরা টেস্ট বোলিং ফিগারের মর্যাদা দিয়েছে। এই টেস্টের পরই ক্যারিয়ারে বাঁক বদল হয়েছে এবাদতের। নিয়মিত হচ্ছেন সাদা বলের ক্রিকেটেও।

২০১৯ সালের মার্চে অভিষেকের পর মাউন্ট মঙ্গানুই টেস্টের আগ পর্যন্ত ১০ টেস্টে মাত্র ১১ উইকেট ছিল ইবাদতের। বোলিং গড় ছিল ৮১.৫৪। ক্যারিয়ারে ১৮ টেস্ট খেলে ৩২ উইকেট শিকার করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা