× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেলসিতে হারের হতাশা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩ ২২:০১ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩ ২২:৩০ পিএম

চেলসিতে হারের হতাশা

দুঃসময়ের চক্রে আবদ্ধ থাকা চেলসি এবার হেরেছে ফুলহ্যামের বিপক্ষে। ২-১ গোলে ব্লুজদের হারের ম্যাচে লাল কার্ড দেখেছেন অভিষিক্ত জোয়াও ফেলিক্স। ফুলহ্যামের বিপক্ষে হারের পর পয়েন্ট টেবিলের ১০-এ থাকা চেলসির কোচ গ্রাহাম পটার হাল ছাড়তে নারাজ। গত পরশু দীর্ঘ ১৭ বছর পর চেলসির বিপক্ষে জয়ে টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে ফুলহ্যাম।

ম্যাচের ২৫ মিনিটে পিছিয়ে পড়া চেলসি সমতায় ফেরে ম্যাচের ৪৭ মিনিটের মাথায়। ৫৮ মিনিটে অভিষিক্ত ফেলিক্স লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ৭৩ মিনিটে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। পরে আর কোনো গোল না হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

ফুলহ্যামের বিপক্ষের এই হার দলের জন্য ধাক্কা ও সমর্থকদের জন্য হতাশার হলেও ঘুরে দাঁড়াতে মরিয়া পটার। তিনি বলেন, ‘অবশ্য কঠিন সময়, সমর্থকদের জন্য খারাপ লাগছে। সবার কষ্ট বুঝতে পারছি। আমরা ভালো অবস্থানে থাকতে পারলে ভালো লাগত, সেটা আমরা পারছি না। দ্রুত মানিয়ে নিয়ে ঘুরে দাঁড়াতে হবে।

ঘুরে দাঁড়াতে ফেলিক্স ও চোটে পড়া ফুটবলারদের ফিরে পাওয়ার অপেক্ষায় পটার। তিনি বলেন, ‘চোটে পড়াদের ফিরে পেলে তা কাজে লাগবে। জোয়াও (ফেলিক্স) কতটা প্রভাব ফেলেছে, তা দেখেছি। সামনে অনেক কিছুই ইতিবাচক হবে। তবে এটা সত্য, এখন আমরা অন্ধকারে আছি।

ফুলহ্যামের বিপক্ষে ভালো শুরুর পর হার নিয়ে মাঠ ছাড়ার জন্য ফেলিক্সের লাল কার্ড প্রভাব রেখেছে জানিয়ে পটারের ভাষ্য, ‘শুরুটা ভালো ছিল। আমাদের ভুলে এগিয়ে গেলেও ভালো জবাব দিয়েছিলাম। কিন্তু ওই লাল কার্ডই (ফেলিক্স) গতিপথ বদলে দিয়েছে।

প্রিমিয়ার লিগে চেলসির চেয়ে এক ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। গানারদের চেয়ে ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ১০ নম্বরে থাকা চেলসির পয়েন্ট ২৫।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা