এশিয়া কাপ
প্রকাশ : ২০ আগস্ট ২০২২ ১৭:৫৩ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২২ ১৮:০২ পিএম
আসন্ন এশিয়া কাপের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। শনিবার (২০ আগস্ট) এই দল ঘোষণা করা হয়।
এশিয়া কাপে লঙ্কানদের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার দাসুন শানাকা। এশিয়া কাপের দলে জায়গা হয়নি উইকেটকিপার ব্যাটার কুশল পেরেরার। দীর্ঘদিন পর দলে ফিরেছেন দীনেশ চান্দিমাল।
অন্যান্য দল থেকে লঙ্কানরা সবচেয়ে বেশি ক্রিকেটার নিয়ে দল ঘোষণা করেছে। এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে নিজেদের প্রস্তুতি হিসেবে এসএলসি ইনভাইটেশনাল টি-টোয়েন্টি লিগের আয়োজন করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
স্কোয়াডের জন্য সবুজ সংকেত দিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রনসিংহে। ২৭ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শানাকাদের মিশন শুরু হবে। ২৪ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে লঙ্কানরা।
শ্রীলঙ্কা স্কোয়াড
দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকশা, আসেন বান্দারা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফ্রি ভ্যানডারসে, প্রভীন জয়াবিক্রমা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, নুয়ানুদি ফার্নান্দো, দুশমন্থ চামিরা, দীনেশ চান্দিমাল, আসিথা ফার্নান্দো, প্রমোদ মধুশন।
প্রবা/আরএম/এমআই