প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ২২:১৯ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩ ০০:৪৮ এএম
কদিন আগেই বিশ্ব ফুটবলকে চমক দিয়ে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে সৌদিতে এনেছে আল নাসর। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে দুই বছরের জন্য সৌদিতে আনতে ক্লাবটি খরচ করেছে রেকর্ড ১৭৭ মিলিয়ন পাউন্ড। এবার আরও এক চমক দেখাতে চলেছে দেশটি। গুঞ্জন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকেও সৌদির ক্লাব আল হিলালে যুক্ত করতে চলেছে তারা।
আল নাসর ও আল হিলাল একই মালিকানাধীন ক্লাব। তাদের নজর এবার মেসির দিকে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে এমনটিই। চুক্তির বিষয়ে কথা বলতে মেসির এজেন্ট তার বাবা জর্জকে রিয়াদে ডেকেছে ক্লাবটি। চুক্তি হতে পারে ২৪৫ মিলিয়ন পাউন্ডের। চুক্তি হলে রোনালদোকেও ছাড়িয়ে যাবেন মেসি।
যদিও পরবর্তী ট্রান্সফার উইন্ডো পর্যন্ত খেলোয়াড় যোগ করার ব্যাপারে নিষিদ্ধ আল হিলাল। তাদের ওপর দেওয়া এই নিষেধাজ্ঞা উঠে যাবে আগামী গ্রীষ্মে। অন্যদিকে মেসির সঙ্গে করা পিএসজির চুক্তির মেয়াদ শেষ হবে তখন। ফলে দুইয়ে দুইয়ে চার মেলানোর অপেক্ষায় আল হিলাল।