× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলের খেলা দেখতে গিয়ে পালাতে হলো বেকহ্যামকে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ২২:০৩ পিএম

ছেলের খেলা দেখতে গিয়ে পালাতে হলো বেকহ্যামকে

ব্রেন্টফোর্ড ‘বি’ টিমে ছেলে রোমিওর অভিষেক দেখতে মাঠে গিয়েছিলেন সাবেক ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। আর সেখানে গিয়েই পড়েছেন মধুর বিড়ম্বনায়। রীতিমতো মাঠ থেকে দেয়াল টপকে পালাতে হয়েছে তাকে।

লন্ডন সিনিয়র কাপের নবম সারির দল এরিথ অ্যান্ড বেলভের্দের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে ছেলের। জানতে পেরে কঠিন আবহাওয়ার মাঝেও মুখ লুকিয়ে ছেলের অভিষেক দেখতে এসেছিলেন বেকহ্যাম। তবে শেষ পর্যন্ত ভক্তদের নজর এড়াতে পারেননি সাবেক এই কিংবদন্তি। এরিথের মাঠ পার্ক ভিউ রোডে রেকর্ড ৫৫৪ জন দর্শক উপস্থিতি ঘিরে ধরে তাকে। গ্যালারিতে বেড়ে যায় উত্তেজনা। সেলফি তুলতে ভিড় জমতে শুরু হয়। অবস্থা বেগতিক দেখে একপর্যায়ে দেয়াল টপকে স্টেডিয়াম এলাকা ছেড়ে পালান কিংবদন্তি।

এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন রোমিও। তখনও তার দল ২–১ গোলে পিছিয়ে। পরে অবশ্য বদলে গিয়েছে ম্যাচের দৃশ্যপট। ব্রেন্টফোর্ড ম্যাচ জিতেছে ৩-২ গোলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা