খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২২ ১৫:০৯ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২২ ১৫:২৩ পিএম
ঘানা ও তিউনিশিয়ার বিপক্ষে আগামী সেপ্টেম্বরে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী শুক্রবার স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল কোচ তিতে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, আগামী ২৩ ও ২৭ সেপ্টেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। ব্রাজিল ও ঘানার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ সেপ্টেম্বর। আর নেইমাররা তিউনিশিয়ার বিপক্ষে খেলবেন ২৭ সেপ্টেম্বর।
আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের পণ্ড হওয়া একটি ম্যাচ শেষ পর্যন্ত আর না হওয়ায় ঘানা ও তিউনিশিয়ার সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দলটি।
২০ নভেম্বর থেকে কাতারে বসবে এবারের ফুটবল বিশ্বকাপের আসর। বিশ্বকাপে ‘জি’ গ্রুপে রয়েছে ব্রাজিল। সেখানে তাদের প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন। ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।
প্রবা/আরএম/এসআর