প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৮ মিনিট আগে
অনুশীলনে সফরকারী বাংলাদেশ। ছবি: বিসিবি
সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস হেরে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ। বৃষ্টি বাধার কারণে নির্ধারিত সময়ের তিন ঘণ্টারও বেশি সময় পর মাঠে গড়ানো টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।
দ্বিতীয় টেস্টে একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে দলে নেই মুশফিকুর রহিম ও হাসান মাহমুদ। বাদ পড়েছেন সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজও।
বিশেষজ্ঞ কোনো স্পিনার ছাড়াই চার পেসার নিয়ে নামছে বাংলাদেশ। দলে জায়গা পেয়েছেন আগের ম্যাচে একাদশে না থাকা জাকের আলী, খালেদ আহমেদ ও শরীফুল ইসলাম।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা আগের দিনই একাদশ ঘোষণা করে দিয়েছে। ২ পরিবর্তন এনেছে তারা। অধিনায়ক টেম্বা বাভুমা এবং পেসার ড্যান প্যাটারসনের বদলে টনি ডি জর্জি এবং অ্যানরিখ নরকিয়াকে একাদশে এনেছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, ভিয়ান মুল্ডার, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।