× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৫ লাখ টাকার পুরস্কার নিয়ে শুরু সার্কেল গেমিং এরিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মিনিট আগে

২৫ লাখ টাকার পুরস্কার নিয়ে শুরু সার্কেল গেমিং এরিনা

খেলার মাঠের লড়াই এখন আর শুধু ঘাসের গালিচায় সীমাবদ্ধ নেই। প্রযুক্তির পর্দায়ও তৈরি হচ্ছে প্রতিযোগিতার নতুন জগৎ। সেই জগতে বাংলাদেশের তরুণদের সম্ভাবনা ও প্রতিভা তুলে ধরতে বড় আয়োজন নিয়ে হাজির হয়েছে রবি আজিয়াটা পিএলসির ব্র্যান্ড সার্কেল।

‘সার্কেল গেমিং এরিনা’ নামে জাতীয় পর্যায়ের ই-স্পোর্টস প্রতিযোগিতায় থাকছে মোট ২৫ লাখ টাকার পুরস্কার। পাবজি মোবাইল ও ই-ফুটবল-দুটি জনপ্রিয় গেম নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে বুধবার (১৮ নভেম্বর) থেকে।

রাজধানীর রবি করপোরেট অফিসে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রতিযোগিতায় পাবজি মোবাইলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ লাখ টাকা। আর ই-ফুটবলে বিজয়ীদের জন্য থাকছে ৫ লাখ টাকা। দুই গেম মিলিয়ে ২৫ লাখ টাকার এই পুরস্কার দেশের গেমারদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে বলে আশা আয়োজকদের।

নিবন্ধন করতে হবে ‘মাই সার্কেল’ অ্যাপের মাধ্যমে। তবে অংশগ্রহণের ক্ষেত্রে একটি শর্ত রয়েছে-প্রতিটি দলের অন্তত একজন সদস্যের সার্কেল নম্বর থাকতে হবে। অ্যাপের মাধ্যমে দলীয় তথ্য জমা দেওয়ার পর অংশগ্রহণকারীরা ডিসকর্ড সার্ভারে যুক্ত হতে পারবেন। ফলে প্রতিযোগিতার নিবন্ধন থেকে শুরু করে পরবর্তী যোগাযোগের ক্ষেত্রেও ডিজিটাল প্ল্যাটফর্মকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, বাংলাদেশের তরুণদের কাছে গেমিং এখন ক্যারিয়ার গঠন এবং বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জনের বাস্তব মাধ্যম হয়ে উঠেছে। প্রতিষ্ঠানের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ জানান, সার্কেল বাংলাদেশে একটি টেকসই গেমিং ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে। এই আয়োজনের মাধ্যমে দেশের গেমিং প্রতিভাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

সার্কেলের হেড অব মার্কেটিং মুহাম্মদ আব্দুল হাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে চার কোটির বেশি মানুষ গেমিংয়ের সঙ্গে যুক্ত। সার্কেলের সেবা নিচ্ছেন লাখ লাখ গেমার। এই বিশাল জনগোষ্ঠীকে প্রতিযোগিতামূলক পরিবেশে যুক্ত করার সুযোগ হিসেবেই দেখা হচ্ছে নতুন এই আয়োজনকে।

এবারের প্রতিযোগিতার ফাইনাল হবে ল্যান (লোকাল এরিয়া নেটওয়ার্ক) ফরম্যাটে। ‘সার্কেল গেমিং এরিনা ফেস্ট’-এর মাধ্যমে অনুষ্ঠিত হবে চূড়ান্ত লড়াই। তবে ফাইনালের নির্দিষ্ট তারিখ, ভেন্যু এবং সরাসরি সম্প্রচারের বিস্তারিত পরে জানানো হবে।

এটি অবশ্য সার্কেলের প্রথম আয়োজন নয়। আগের আসরে অংশ নিয়েছিলেন আড়াই হাজারের বেশি গেমার। সেই আসরের গ্র্যান্ড ফাইনালের সরাসরি সম্প্রচার ইউটিউবের পাবজি মোবাইল বিভাগে বিশ্বব্যাপী প্রথম স্থান অর্জন করেছিল বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশে ই-স্পোর্টসের সম্ভাবনা নিয়ে আলোচনা দীর্ঘদিনের। কিন্তু প্রতিভাবান গেমারদের জন্য নিয়মিত প্রতিযোগিতা, পৃষ্ঠপোষকতা এবং পেশাদার পরিবেশ তৈরির সুযোগ এখনো সীমিত। এমন বাস্তবতায় সার্কেল গেমিং এরিনা কতটা কার্যকর মঞ্চ হয়ে উঠতে পারে, সেটিই এখন দেখার বিষয়। ২৫ লাখ টাকার পুরস্কার নিঃসন্দেহে আকর্ষণ তৈরি করবে। তবে এই আয়োজনের বড় সাফল্য হবে যদি এখান থেকে উঠে আসা প্রতিভারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা