× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মিনিট আগে

জয় শাহ। ছবি: ইন্ডিয়া ট্যুডে

জয় শাহ। ছবি: ইন্ডিয়া ট্যুডে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে আর কেউ প্রার্থী না হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন জয় শাহ। আগামী দুই বছর এই দায়িত্ব পালন করবেন ৩৮ বছর বয়সী ভারতীয় এই ক্রিকেট প্রশাসক। তার নতুন মেয়াদে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার তিন দেশে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। পাশাপাশি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আইসিসিকে।

গত সপ্তাহান্তে বালিতে অনুষ্ঠিত আইসিসির পরিচালকদের সভায় তার নাম প্রস্তাব করা হয়। এর আগে ২০২৪ সালের আগস্টে প্রথমবার আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয়। দায়িত্ব নেওয়ার সময় ৩৬ বছর বয়সে সংস্থাটির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আইসিসির অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটির প্রধান ছিলেন।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয় শাহ। তিনি বলেন, “আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মানের ও দায়িত্বের বিষয়। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ”।

ক্রিকেটের সামনে থাকা নতুন সম্ভাবনার কথাও তুলে ধরেছেন তিনি। জয় শাহ বলেন, “আমরা আমাদের খেলাটির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছি। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকদের কাছে খেলাটিকে পরিচিত করার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা