× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চারশ রানে থামল বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মিনিট আগে

লিটনের সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি মিরাজ। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

লিটনের সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি মিরাজ। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। শুুরুতে বিপর্যয়ের পর তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ১৩৭ এবং লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪০০ রানে অলআউট হয়েছে সফরকারীরা।

প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ৩২৭ রান করেছিল বাংলাদেশ। দিনের শেষ বলে ১৩৭ রানে তাওহিদ হৃদয় আউট হলে ভাঙে লিটন দাসের সঙ্গে তার ২০৬ রানের অসাধারণ জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটিই ছিল বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহের পথে বড় অবদান।

দ্বিতীয় দিন সকালে লিটন দাসকে সঙ্গে নিয়ে ব্যাটিং শুরু করেন মেহেদী হাসান মিরাজ। আগের দিন ৯২ রানে অপরাজিত থাকা লিটন দ্রুতই পৌঁছে যান তিন অঙ্কে। মার্কো ইয়ানসেনের বলে পুল করে চার মেরে পূর্ণ করেন নিজের অষ্টম টেস্ট সেঞ্চুরি।

মেয়ের তৃতীয় জন্মদিনে সেঞ্চুরি উৎসর্গ করে বিশেষ উদ্‌যাপনও করেন লিটন। ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরার, পাশাপাশি পকেট থেকে বের করেন মেয়ের জন্য লেখা এক ছোট্ট হৃদয়ছোঁয়া বার্তা। সেখানে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য।’

তবে লিটনের সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি মিরাজ। ডেল পিটারসনের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ১০ রান করে ফেরেন তিনি। এরপর লিটনও থামেন ১২০ রানে। উইলিয়াম মুল্ডারের শর্ট বলে পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ দেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

লিটনের বিদায়ের পর দ্রুত আরও দুটি উইকেট হারায় বাংলাদেশ। তবে তার আগে চারশ রানের কোটা পূরণ করে দিয়ে যান হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ।

৩৯২ রানে নবম উইকেট হিসেবে আউট হন হাসান মাহমুদ। পিটারসনের বলে পুল করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এরপর শেষ উইকেট হিসেবে ইবাদত হোসেনও ফিরে গেলে বাংলাদেশের প্রথম ইনিংস থামে চার শতকের ঘরে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ এটি। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে কখনো হারেনি কোনো দল। সে হিসেবে জয়ের আশা বাংলাদেশ করতেই পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা