× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘এই সেঞ্চুরিটা তোমার জন্য’, মেয়ের জন্মদিনে লিটনের হৃদয়ছোঁয়া উদযাপন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মিনিট আগে

আপডেট : ১২ মিনিট আগে

‘এই সেঞ্চুরিটা তোমার জন্য’, মেয়ের জন্মদিনে লিটনের হৃদয়ছোঁয়া উদযাপন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছক্কায় ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করলেন কিপার-ব্যাটসম্যান লিটন দাস। 

জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই নিজের শতক পূর্ণ করেছেন লিটন। মার্কো ইয়ানসেনের বলে পুল করে চার মেরে সেঞ্চুরি পূর্ণ হয়।টেস্টে নিজের অষ্টম সেঞ্চুরি করে ভিন্নধর্মী উদ্‌যাপনও করেছেন এই ব্যাটার। নিজের সেঞ্চুরি উৎসর্গ করেছেন মেয়ে আনায়রা দাস আনভিকে।

দিনটা শুরু করেছিলেন সেঞ্চুরি থেকে ৮ রান দূরে দাঁড়িয়ে। অপেক্ষাটা খুব একটা দীর্ঘ হয়নি। দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই সেঞ্চুরির দেখা পেয়েছেন দাস। দক্ষিণ আফ্রিকার মাটিতে তৃতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করার তালিকায় নামও লিখিয়েছেন তিনি।

শতক পূরণ হতেই ব্যাট ও হেলমেট উঁচিয়ে তো ধরেছেন, পকেট থেকে একটা কাগজও বের করেছেন। সেই কাগজে মেয়ের জন্য লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’

রবিবার ১৫ নভেম্বর ছিল লিটন কন্যা আনায়রার জন্মদিন। তার বয়স এখন ৩ বছর

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা