× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড্রয়ের পথে বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৪:৫০ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬ ১৪:৫০ পিএম

৪২ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর শতরানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করার চেষ্টা করেন হৃদয়-মুশফিক। ছবি; ইএসপিএনক্রিকইনফো

৪২ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর শতরানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করার চেষ্টা করেন হৃদয়-মুশফিক। ছবি; ইএসপিএনক্রিকইনফো

জয়ের জন্য ৩৬৯ রানের লক্ষ্য। হাতে দিনের বাকি সময়টুকু। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে লড়াইটা জয়ের চেয়ে টিকে থাকারই ছিল বাংলাদেশের। সেই লড়াইয়ে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের শতরানের জুটিতে সিলেট টেস্টে ড্রয়ের সম্ভাবনা জোরালো করেছে বাংলাদেশ।

ম্যাচের শেষ দিনে চা-বিরতির সময় বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ২ উইকেটে ১৪৪ রান। প্রতিবেদন লেখা পর্যন্ত জয়ের জন্য এখনো প্রয়োজন ২০৭ রান। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন বাকি ৮ উইকেট। তবে ম্যাচের ফল নির্ধারণে সময়ই হতে পারে সবচেয়ে বড় নিয়ামক। সিলেটে আলোকস্বল্পতার কারণে আগের দিনগুলোতেও নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ করতে হয়েছে।

দিনের শুরুতে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩০ রানের লিড থাকায় জয়ের জন্য ৩৬৯ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য মন্দ ছিল না তানজিদ হাসান ও নাজমুল হোসেনের। কিন্তু ৩৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৩২ বলে ২১ রান করে ফেরেন তানজিদ। এরপর দলীয় ৪০ রানে জেইডেন সিলসের বদলে বোলিংয়ে থাকা ওয়ারিক্যানের বলে এলবিডব্লু হয়ে ফেরেন নাজমুল। তার সংগ্রহ ২৭ বলে ১৪ রান।

দুই ওপেনারের বিদায়ে কিছুটা চাপে পড়া বাংলাদেশকে পথ দেখান হৃদয় ও মুশফিক। শুরুতে উইকেট আগলে রাখার দিকে মনোযোগী ছিলেন দুজন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সামলে নেন চাপ। বাড়তে থাকে তৃতীয় উইকেটের জুটি। মধ্যাহ্নভোজের বিরতির পর ওয়েস্ট ইন্ডিজ দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণ চালালেও বিচলিত হননি বাংলাদেশের অভিজ্ঞ দুই ব্যাটসম্যান।

এই ইনিংসে নতুন এক ইতিহাসও গড়েছেন মুশফিক। দ্বিতীয় ইনিংসের ২০তম ওভারে ওয়ারিক্যানের বলে এক রান নিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান মুমিনুল হকের, ৫২৯৩।

অন্য প্রান্তে নিজের ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছেন ফিফটি। ৮১ বলে পঞ্চাশ পূর্ণ করেন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে একই টেস্টের দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি ও ফিফটি করার কীর্তি গড়েন হৃদয়। ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই এমন কীর্তিতে মুগ্ধ দর্শক।

৪২ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর শতরানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করার চেষ্টা করেন হৃদয়-মুশফিক। চা-বিরতির সময় হৃদয় অপরাজিত ১৩০ বলে ৮২ রানে। মুশফিক অপরাজিত ৯৯ বলে ৪০ রানে। তাদের ব্যাটেই শেষ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় সেশন পার করেছে বাংলাদেশ। পুরো সেশনে ৩৪ ওভার ব্যাট করে যোগ করেছে ১১৩ রান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা