× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কাকে হালকাভাবে নিচ্ছেন না মোরসালিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ২১:৫৪ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬ ২১:৫৬ পিএম

অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। ছবি: আ. ই. আলীম

অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। ছবি: আ. ই. আলীম

সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চদশ আসরে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিরুদ্ধে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে স্বস্তির ও শুভসূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। আজ আসরের দ্বিতীয় দিনে লাল-সবুজ বাহিনীর কোনো ম্যাচ নেই। আজ গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-ভুটান এবং মালদ্বীপ-পাকিস্তান। শ্রীলঙ্কার ম্যাচের দিকে আজ বিশেষভাবে দৃষ্টি রাখবে বাংলাদেশ, কেননা আগামী ১১ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে এই লঙ্কান বাহিনীকেই মোকবিলা করতে হবে তাদের।

এই লক্ষ্যে ম্যাচ ভেন্যুতে নিবিড় অনুশীলন চালিয়ে যাচ্ছেন জামাল ভূঁইয়ারা। শনিবার অনুশীলন শুরুর আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিডফিল্ডার শেখ মোরসালিন বলেন, ‘যেহেতু আমরা শুরুটা ভালো করে করেছি, আশা করছি সেকেন্ড ম্যাচেও আমরা জিতব, ইনশাল্লাহ।’ নিজের ইনজুরির আপডেট জানান মোরসালিন, ‘আমার ইনজুরি না, একটু জ্বর ছিল; আরও চার-পাঁচ দিন আগে রিকভার করে ফেলেছি। আমি এখন একদম হান্ড্রেড পারসেন্ট ফিট, আশা করছি সুযোগ পেলে ভালো করব।’

জাতীয় দলের ক্যাম্পে এখনও যোগ দেননি হামজা চৌধুরী এবং ফারহান আলী। এ প্রসঙ্গে মোরসালিনের ভাষ্য, ‘হামজা ভাই, তারপরে ফারহান ওরা আসলে টিমের স্পিরিট আরও বাড়বে নিঃসন্দেহে।’ আগে যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ খেলেছে, এবারের শ্রীলঙ্কা তার চেয়েও অনেক আলাদা, অনেক শক্তিশালী। কেননা এই দলে সিংহভাগ খেলোয়াড় প্রবাসী ও ইউরোপের লিগে খেলেন। মোরসালিন বলেন, ‘শ্রীলঙ্কার টিম একচুয়ালি খুবই ভালো। আমরা কোনোভাবেই তাদের হালকাভাবে নিচ্ছি না ওইভাবেই আমরা প্রিপারেশন নিচ্ছি, যেহেতু আমরা ফার্স্ট ম্যাচ জিতেছি, আমাদের কনফিডেন্স এখন ভালো। সবাই একটা ভালো একটা শেপে আছে, আশা করছি আমরা জিতব এবং জেতার জন্যই আমরা নেক্সট ম্যাচ খেলব।’

ভুটানের বিরুদ্ধে ম্যাচে দেখা গেছে স্ট্রাইকার সংকটের জন্য কোচ ডুলি ডিফেন্ডার বিশ্বনাথকে স্ট্রাইকার হিসেবে খেলিয়েছেন। এ প্রসঙ্গে মোরসালিন বলেন, ‘আমি যখনই ও যতটুকুই সুযোগ পাই, সব সময় চেষ্টা করব হান্ড্রেড পারসেন্ট দেওয়ার জন্য।’

সর্বশেষ ২০২৩ সাফেই মোরসালিনের উত্থান বলা যায়। ওই আসরেই তাকে মানুষজন চিনেছে। অথচ এবার ঘরের মাঠে সাফে প্রথম ম্যাচ খেলতে পারেননি। আপনি কতটুকু প্রস্তুত দলে ফেরার জন্য? কোচকে কোনো বার্তা দিতে চান নাকি যে আপনি প্রস্তুত? এমন প্রশ্নের জবাবে মোরসালিন বলেন, ‘হ্যাঁ, গত সাফেই আমার শুরু। সেবার আমরা শিরোপা জিততে পারিনি। মনেপ্রাণে চেয়েছি যে নেক্সট সাফ, মানে এবারের সাফে যেভাবেই হোক আমি ট্রফি নিতে চাই স্পেশালি। আমি আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করব, যদি সুযোগ পাই। আর অবশ্যই তো, আমাদের এবার ট্রফি নিতেই হবে। আমাদের ঘরের মাঠে খেলা, তো ওইটাই আমাদের সবারই টার্গেট এখন, ‘প্রতিপক্ষ শ্রীলঙ্কা দল নিয়ে মোরসালিন বলেন, ‘শ্রীলঙ্কা স্কোয়াডে বেশ কিছু প্রবাসী ফুটবলার আছে। আমাদেরও তাই। কিন্তু এ নিয়ে আমি কোনো তুলনা করব না। ওরা অবশ্যই ভালো। আমরা বিশ্বাস করি, আমাদের টিমও খুব ভালো। সো, আমরা খুবই কনফিডেন্ট যে আমরা জিতব, ইনশাল্লাহ।’

সাফ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান কোচ একপ্রকার মাইন্ড গেম খেলে গেছেন বাংলাদেশকে নিয়ে। তিনি কিউবা মিচেল ও ফারহানকে নিয়ে কথা বলেছেন। এটা নিয়ে কোনো চাপ অনুভব করছেন কি না? ‘না, সেরকম কিছু না। টুর্নামেন্টের আগে তো অনেকেই চাপে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করত। বাট আমরা ওভাবে মানে সিরিয়াস কিছু নিচ্ছি না। আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত আছি আর কি। আমরা তো কনফিডেন্ট। যেহেতু আমাদের দেশের মাটিতে খেলা, আমাদের জিততে হবে।’ মোরসালিনের প্রত্যয়ী জবাব। 

বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, হামজা এবং ফারহান ৯ নভেম্বর ঢাকায় এসে ল্যান্ড করবেন। সেদিনই প্র্যাকটিসে তাদেরকে দেখা যাবে। প্রথম ম্যাচের আগে চোট পেয়ে স্কোয়াড থেকে ছিটকে যাওয়া তপু বর্মণ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি আগামী ১১ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন (যদি কোচ মনে করেন)।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা