× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতিহাস গড়া দিনে হৃদয়ের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৫:২৫ পিএম

টেস্টে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন তাওহীদ হৃদয়। ছবি: বিসিবি

টেস্টে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন তাওহীদ হৃদয়। ছবি: বিসিবি

সিলেট টেস্টের ইতিহাস গড়া দিনে চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন তাওহীদ হৃদয়।

শনিবার সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ক্যারিয়ারের প্রথম দ্বিশতক তুলে নেন এ ব্যাটার।

এর আগে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্টে প্রথম সেঞ্চুরির ইনিংসে সর্বোচ্চ ১৮১ রানের রেকর্ড ছিল মুমিনুল হকের। তাকে ছাড়িয়ে নিজের প্রথম সেঞ্চুরিকে হৃদয় দ্বিশতকে পূর্ণ করলেন। 

টেস্ট ক্রিকেটে এর আগে বাংলাদেশের হয়ে ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

এ ছাড়া সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমবার টেস্টে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। এর আগে সর্বোচ্চ রানের ইনিংস ছিল বাংলাদেশের মাহমুদুল হাসান জয়ের ১৭১ ও শ্রীলঙ্কান ব্যাটার কামিন্দু মেন্ডিসের ১৬৪।

নানা রেকর্ডের এই দিনে বিবিসি সভাপতি ও সাবেক ক্রিকেটার তামিম ইকবালকেও ছাড়িয়ে গেছেন হৃদয়। বাংলাদেশের হয়ে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন এই ব্যাটারের। এক ইনিংসে ৮টি ছয়ের রেকর্ড এখন তার ঝুলিতে। ৭টি ছয়ের রেকর্ড নিয়ের এর আগে এই রেকর্ডের আধিপত্যে ছিলেন তামিম।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা