× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তোপে হামজার সাবেক ক্লাব

লেস্টার সিটির ‘শুভেচ্ছাদূত’ পর্ণ তারকা ইভা এলফি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২১:১২ পিএম

রাশিয়ান অ্যাডাল্ট কনটেন্ট ক্রিয়েটর ও ই-স্পোর্টস স্ট্রিমার ইভা এলফি। ছবি : সংগৃহীত

রাশিয়ান অ্যাডাল্ট কনটেন্ট ক্রিয়েটর ও ই-স্পোর্টস স্ট্রিমার ইভা এলফি। ছবি : সংগৃহীত

অনলাইন জুয়া পরিচালনাকারী প্রতিষ্ঠান ও লেস্টার সিটির জার্সির মূল স্পন্সর ‘বিসি ডট গেম’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ পেয়েছেন রাশিয়ান অ্যাডাল্ট কনটেন্ট ক্রিয়েটর ও ই-স্পোর্টস স্ট্রিমার ইভা এলফি। আর এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে হামজা চৌধুরীর সাবেক ক্লাব লেস্টার সিটির সমর্থকদের ‘ফক্সেস ট্রাস্ট’।

ইভা এলফি আবেদনময়ী ভঙ্গিতে। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পন্সর প্রতিষ্ঠানটির প্রকাশিত এক প্রচারণামূলক ভিডিওতে ইভা এলফিকে এক ডেলিভারিম্যানের সামনে আবেদনময় ভঙ্গিতে হাজির হতে দেখা যায়।

সমর্থক গোষ্ঠীর মতে, এই ধরনের বিতর্কিত প্রচারণার সঙ্গে নিজেদের ব্র্যান্ডকে যুক্ত করে লেস্টার সিটি তাদের ঐতিহ্যবাহী ‘পারিবারিক ও সুশৃঙ্খল ক্লাব’-এর ভাবমূর্তি থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে।

কারাসাও ভিত্তিক এই অনলাইন ক্যাসিনো প্রতিষ্ঠানটি ২০২৪-২৫ মৌসুমের শুরু থেকেই লেস্টার সিটির প্রধান জার্সি স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে। তবে প্রতিষ্ঠানটির যুক্তরাজ্যে কোনো বৈধ অপারেটিং লাইসেন্স নেই। লেস্টার সিটির সমর্থক গোষ্ঠী শুরু থেকেই এই চুক্তির বিরোধিতা করে আসছিল।

এক বিবৃতিতে ফক্সেস ট্রাস্ট জানিয়েছে, ক্লাব কর্তৃপক্ষ কেবল একটি জুয়া কম্পানির সঙ্গেই হাত মেলায়নি, বরং এমন একটি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে যার যুক্তরাজ্যে কোনো লাইসেন্স নেই, যাদের অর্থায়নের উৎস নিয়ে প্রশ্ন রয়েছে এবং যারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জুয়া খেলার সুযোগ দেয়। আর এখন তার সঙ্গে যুক্ত করা হলো এমন একজনকে যিনি অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করে পরিচিতি পেয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, জুয়া এবং পর্নোগ্রাফি-উভয়ই মানুষের জীবনে, বিশেষ করে তরুণদের জীবনে মারাত্মক ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে। এই ধরনের অংশীদারি সেই দুই জগতকে আরো বড় দর্শকদের সামনে নিয়ে আসছে এবং ক্লাবের নামের সঙ্গে তাদের যুক্ত করছে। আমরা কি সত্যিই এখন এমন ক্লাব হতে যাচ্ছি?

ইভা এলফি

বিতর্ক বাড়তেই লেস্টার সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, আমাদের প্রধান পার্টনারের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা ক্লাব অনুধাবন করছে। আমরা তাদের সঙ্গে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছি এবং উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য একটি সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছি।

 আরকে/প্রবা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা