× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এফএফএফ সভাপতির ক্ষমা প্রার্থনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ২২:০৪ পিএম

এফএফএফ সভাপতির ক্ষমা প্রার্থনা

সবকিছু ঠিকঠাকই ছিল, ঝামেলাটা বাধে ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লা গ্রায়েতের কথা বলার ধরনে। দিদিয়ের দেশমকে সরিয়ে ফ্রান্সের প্রধান কোচের দায়িত্ব পেতে পারেন জিনেদিন জিদান- এমন গুঞ্জন ছাপিয়ে টানা দুবার বিশ্বকাপের ফাইনালে ওঠানো দেশমে আস্থা রেখেছে ফ্রান্স। সমস্যা জিদানের কোচ হওয়া না হওয়া নিয়ে নয়। ফ্রেঞ্চ ফুটবলের কিংবদন্তি জিনেদিন জিদানকে নিয়ে ফেডারেশন সভাপতির বিরূপ মন্তব্য।

ব্যাপারটি হজম হয়নি ফরাসি ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট কারোরই। জিদানের কাছে ক্ষমাই চাইতে হয়েছে গ্রায়েতের। চাপের মুখে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘মন্তব্যগুলোর জন্য ক্ষমাপ্রার্থী। সঠিকভাবে আমার ভাবনা প্রতিফলিত হয়নি, কিংবা একজন খেলোয়াড় এবং কোচ হিসেবে তিনি কেমন ছিলেন, তা নিয়ে আমার মূল্যায়নও উঠে আসেনি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা