× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিউই নায়কের প্রস্থান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ২২:০১ পিএম

কিউই নায়কের প্রস্থান

ডানহাতি ব্যাটার ছিলেন ব্রুস মুরে। সত্তর-আশির দশকে নিউজিল্যান্ডের জার্সিতে মোটে ১৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। ২৩.৯২ গড়ে ৫টি ফিফটিতে ঝুলিতে এনেছেন ৫৯৮ রান। কিউই ক্রিকেটে আলাদা করে বলার মতো না হলেও বড় কীর্তি আছে সদ্য প্রয়াত হওয়া কিউই নায়কের। 

দেশ কিংবা দেশের বাইরে কিউইদের প্রথমবার টেস্ট সিরিজ জয়ের নায়ক ছিলেন মুরে। গতকাল ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া সেদিনের নায়ক।

১৯৬৯ সালে লাহোরে প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ৯০ রানের ইনিংস খেলেন মুরে, তার দুর্দান্ত শতরান ছুঁইছুঁই ইনিংসে ভর করে ১২৭ রানের লিড পায় ব্ল্যাক ক্যাপসরা। পরে সেটিই বড় অবদান রাখে সিরিজ জয়ে। ১-০ ব্যবধানে জিতে নেওয়া সিরিজটিও একটু আলাদা, কিউইদের টেস্ট ইতিহাসে সেটিই ছিল প্রথম টেস্ট সিরিজ জয়। এমন নায়ককে হারানোয় শোক প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা