× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসির ডিসেম্বর সেরা ব্রুক-গার্ডনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ২১:৫৮ পিএম

আইসিসির ডিসেম্বর সেরা ব্রুক-গার্ডনার

ছেলেদের ক্রিকেটে ডিসেম্বরের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের উদীয়মান তারকা ক্রিকেটার হ্যারি ব্রুক। অন্যদিকে মেয়েদের ক্রিকেটে মাসসেরা হয়েছেন অস্ট্রেলিয়ান তারকা অ্যাশলে গার্ডনার।

ছেলেদের ক্রিকেটে সেরা নির্বাচিত হতে ব্রুক পেছনে ফেলেছেন বাবর আজম ও ট্রাভিস   হেডকে। পাকিস্তানের মাঠে ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের টেস্ট সিরিজ জয়ের অন্যতম নায়ক ছিলেন ২৩ বছর বয়সি এই ক্রিকেটার। সিরিজে তিনটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিতে ৯৩.৬০ গড়ে তার মোট রান ৪৬৮। আর তাতেই আইসিসির মাসসেরার পুরস্কার জিতে নিয়েছেন এই তরুণ।

অন্যদিকে মেয়েদের ক্রিকেটে ভারত সিরিজে দুর্দান্ত পারফর্ম করে গার্ডনার পেছনে ফেলেছেন ইংল্যান্ডের চার্লি ডিন এবং নিউজিল্যান্ডের ওপেনার সুজি বেটসকে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৭ উইকেট ছাড়াও ৫০-এর বেশি গড়ে ১১৫ রান এসেছে তার ব্যাট থেকে। ভারতের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ে ভূমিকা রেখে অলরাউন্ডার তালিকায় সবার ওপরে ওঠে আসেন তিনি। আর এবার আইসিসির থেকে জিতলেন মাসসেরার পুরস্কার। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা