× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমবারের মতো বিগ ব্যাশে মুস্তাফিজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১২:০২ পিএম

মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস। ছবি: ফেসবুক থেকে

মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস। ছবি: ফেসবুক থেকে

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তাকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস।

৩১ বছর বয়সী মুস্তাফিজ এর আগে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৩৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ঝুলিতে আছে ৪২৩ উইকেট। তবে এত অভিজ্ঞতা সত্ত্বেও এখনো বিগ ব্যাশে খেলার সুযোগ হয়নি তার। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

মেলবোর্ন রেনেগেডসের অভিজ্ঞ বাঁহাতি পেসার জেসন বেহরেনডর্ফ কাঁধের চোটের কারণে পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে মুস্তাফিজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

তবে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) ব্যস্ততা থাকায় রেনেগেডসের হয়ে শুরুর ম্যাচে খেলতে পারবেন না মুস্তাফিজ। পার্থ স্কর্চার্সের বিপক্ষে দলের উদ্বোধনী ম্যাচে তাকে পাওয়া যাবে না। তবে আগামী ১ জানুয়ারি সিডনি সিক্সার্স এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ম্যাচে তার খেলার কথা রয়েছে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)।

বিগ ব্যাশে প্রথমবার খেলতে যাওয়ার খুশি লুকাননি মুস্তাফিজ। ক্লাবের এক বিবৃতিতে তিনি বলেন, “মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে মুখিয়ে আছি। এমসিজিতে খেলাটা হবে বিশেষ কিছু। এই মাঠকে নিজের ঘরের মাঠের মতো মনে হবে। সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং দলের জন্য নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে আমি রোমাঞ্চিত”।

মুস্তাফিজকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রেনেগেডসের নতুন কোচ লুক রনকিও। দলের অন্য দুই বিদেশি ক্রিকেটার জনি বেয়ারস্টো ও মাইকেল ব্রেসওয়েলের সঙ্গে মুস্তাফিজের অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

রনকি বলেন, “বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজ নিজেকে একজন প্রমাণিত ম্যাচজয়ী বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। পাওয়ারপ্লে ও ইনিংসের শেষ দিকে উইকেট নেওয়ার অসাধারণ সামর্থ্য রয়েছে তার। আমাদের বোলিং আক্রমণে ঠিক এই গুণটাই প্রয়োজন ছিল”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা