প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ১৫:৩৭ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩ ১৫:৪০ পিএম
ফ্রান্সের অধিনয়াক হুগো লরিস।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ফ্রান্সের অধিনয়াক হুগো লরিস। ৩৬ বছর বয়সে তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন।
বিশ্বকাপ ফাইনালে হারের জেরেই তার এই সিদ্ধান্ত বলে জানা গেছে। গত ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফুটবলের ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে ৪-২ গোলে পরাস্ত হয় ফ্রান্স। সূত্র : বিবিসি।
ফলে বিশ্বকাপ ধরে রাখা যায়নি। টাইব্রেকারে হারের দায় কোনওভাবেই এড়াতে পারেন না হুগো লরিস। সেই কারণেই তার অবসর বলে জানা গিয়েছে। ক্লাব ফুটবলে ইংল্যান্ডের ক্লাব টটেনহ্যাম হটস্পারে খেলেন হুগো লরিস।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। এই বিশ্বকাপে ফ্রান্সের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই লরিসের। তিনি ছিলেন অধিনায়ক।
২০১৪ সালে তিনি ফ্রান্স দলের দায়িত্ব নেন। অবসর নেওয়া প্রসঙ্গে হুগো লরিস বলেন, ‘আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি. আমার সবকিছু দেওয়া হয়ে গেছে।’
ফ্রান্সের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি মনে করি এখনই অবসরের ঘোষণা দেওয়ার সঠিক সময়। ইউরোর যোগ্যতা অর্জনের অভিযান শুরুর আগে আর সময় রয়েছে মাত্র আড়াই মাস।’ ২০২৪ সালের ইউরো কোয়ালিফায়ারের জন্য ফ্রান্সের গ্রুপে রয়েছে জিব্রাল্টার, গ্রিস, নেদারল্যন্ড ও আয়ারল্যান্ড।
২১ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় হুগো লরিসের। ২০০৮ সালে উরুগুয়ের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে তার অভিষেক হয় জাতীয় দলের হয়ে।
জাতীয় দলের হয়ে তিনি ১৪৫টি ম্যাচ খেলেছেন। যা ফ্রান্সের ইতিহাসে রেকর্ড। তিনি ১২১টা ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন। এটিও একটি রেকর্ড।
অবসরের সিদ্ধান্ত নিয়ে তিনি আরও বলেন, ‘আমি বিশ্বকাপের পর থেকেই অবসর নিয়ে ভাবছিলাম। কিন্তু আমার মধ্যে চলছিল যে আরও ৬ মাস খেললে তা দলের জন্য ভালো হত না, তাই এখন সিদ্ধান্ত নিয়ে নিলাম।’
লরিস বলেন, ‘এমন একটা সময় আসে যখন তোমাকে সরে দাঁড়াতে হয়। আমি সবসময় বলেছি ফ্রান্স জাতীয় দল কারও ব্যক্তিগত নয়। আমার পরে গোলকিপার মাইক মাইগানান তৈরি আছেন এবং আমি এবার সময় দিতে চাই আমার পরিবার ও সন্তানদের।’