× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি

গৌরব বয়ে আনতে ভারতে আশরাফুলরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ২২:৫২ পিএম

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে অংশ নিতে শুক্রবার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। ছবি: সংগৃহীত

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে অংশ নিতে শুক্রবার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। ছবি: সংগৃহীত

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে অংশ নিতে শুক্রবার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় হকি দল।

এশিয়ান হকির মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল বেশ কিছুদিন ধরে নিবিড় অনুশীলনের মধ্য দিয়ে গেছে। খেলোয়াড়দের ফিটনেস ও কৌশলী খেলার ওপর বিশেষ জোর দিয়েছেন কোচিং স্টাফরা। দলে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের একটি চমৎকার ভারসাম্য রয়েছে, যা মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

দেশ ছাড়ার প্রাক্কালে বাংলাদেশ হকি দলের অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা এই টুর্নামেন্টের জন্য কঠোর পরিশ্রম করেছি। এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে খেলাটা সব সময়ই চ্যালেঞ্জিং, তবে আমাদের লক্ষ্য থাকবে প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া এবং দেশের জন্য গৌরব বয়ে আনা।’

বাংলাদেশ দল, ভারতের পাঞ্জাবে (জলন্ধর ও মোহালি) আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। লিগ পর্বে বাংলাদেশ মোট ৫টি ম্যাচে অংশ নেবে। বাংলাদেশ সময় অনুযায়ী ২৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে (সন্ধ্যা সাড়ে ৭টা), ২৯ অক্টোবর জাপানের বিপক্ষে (বিকাল সোয়া ৫টা), ৩০ অক্টোবর মালয়েশিয়ার বিপক্ষে (বেলা ৩টা), ১ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে (বেলা ৩টা) এবং ২ নভেম্বর চীনের বিপক্ষে (বেলা ৩টা) ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্ব শেষে ৪ নভেম্বর সেমিফাইনাল ও স্থান নির্ধারণী ম্যাচ এবং ৫ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা